শান্তিগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল কাদির জিলানীর বাসায় গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্য বিএনপি সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ।
বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি জিলানীর শান্তিগঞ্জস্থ বাসায় গেলে নেতাকর্মীরা তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
এসময় সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি আনছার উদ্দিন, উপজেলা বিএনপির আহবায়ক হাজী জালাল উদ্দিন, যুবদল নেতা সাজল আহমদসহ উপজেলা বিএনপি বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।