বিএনপি’র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় শ্রমজীবী মানুষের মাঝে এয়ারপোর্ট থানা শ্রমিকদলের পক্ষ থেকে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ মার্চ) ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, খাদিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিলোয়ার হোসেন, সিলেট মহানগর শ্রমিকদলের আহবায়ক, আব্দুল আহাদ, সদস্য সচিব জাহাঙ্গীর আলম চৌধুরী জীবন, যুগ্ম আহবায়ক জিলানী আহমদ জিলা, রফিকুল ইসলাম রফিক, বাবুল হোসেন বাবুল, তেরাব আলী লিটন, নুর আহমদ, সিলেট জেলা যুবদলের সহ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রেহান আহমদ কামরান, সিলেট জেলা শ্রমিক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক সামছুল ইসলাম ফয়ছল, কোতোয়ালি মডেল থানা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক এম শাহ আলম, সদস্য সচিব এম নোমান আহমদ, শাহপরান থানা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক শাহ আলম, যুগ্ম আহবায়ক মিলন আহমদ।

এয়ারপোর্ট থানা শ্রমিক দলের আহবায়ক আব্দুল মুমিন, সদস্য সচিব ক্বারি জহীর উদ্দিন যুগ্ম আহবায়ক নয়ন আহমদ, নুরুল ইসলাম, শানুর মিয়া, হোসাইন খান, তিতাস খান, সামছুল ইসলাম, মখলেছ মিয়া, সাগর আহমদ, সদস্য, জাহেদ আহমদ, নাসির উদ্দীন প্রমুখ।