মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মূল ধারা ও পেশাদার গণমাধ্যমকর্মীদের সংগঠন শান্তিগঞ্জ প্রেসক্লাবের পক্ষথেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।

বুধবার (২৬ মার্চ) সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত স্মৃতি সৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন প্রেসক্লাব নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) সামিউল কবির, সহ-সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. নুরুল হক, সাংগঠনিক সম্পাদক ছায়াদ হোসেন সবুজ, অর্থ সম্পাদক আতিকুর রহমান রুয়েব, দপ্তর সম্পাদক মান্নার মিয়া, আইন বিষয়ক সম্পাদক তৈয়বুর রহমান, তথ্য ও গবেষণা সম্পাদক উসমান গনি, সদস্য আবিদ উদ্দিন ও দিলীপ কুমার দাশ প্রমুখ৷