ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট কোতোয়ালি থানা শাখার ২০২৫-২৬ সেশনের কর্মপরিষদের শপথ গ্রহন ও ইফতার মাহফিল শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় নগরীর আইসিএবি কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।

কোতোয়ালী থানা সভাপতি মাওলানা জহিরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও শপথ বাক্য পাঠ করান ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগরের সভাপতি জননেতা ডাঃ রিয়াজুর ইসলাম রিয়াজ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) জননেতা হাফিজ মাওলানা মাহমুদুল হাসান (এল এল.বি), নগর জয়েন্ট সেক্রেটারি প্রভাষক বুরহান উদ্দিন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান, নগর সাংগঠনিক সম্পাদক মাওলানা মতিউর রহমান খান প্রমুখ।