সুনামগঞ্জ সদর উপজেলা ছাত্রদল নেতা মিজানুর রহমানের বাড়িতে তল্লাশির নামে হয়রানী করেছে পুলিশ। গত ০৪ মার্চ ২০২২ রাত ১০টায় সুনামগঞ্জ সদর থানার মাইজবাড়ী পশ্চিমপাড়া গ্রামে মিজানুর রহমানের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানা যায়, ২০১৯ সালে সুনামগঞ্জ থানায় ছাত্রদল নেতা মিজানুর রহমানের বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি হওয়ায় পুলিশ তাকে গ্রেফতার করার জন্য হন্য হয়ে খুঁজিতেছে। পুলিশ মিজানুর রহমানকে গ্রেফতার করার জন্য তার বাড়িতে তল্লাশী নামে পরিবারের সদস্যদেরকে হয়রানী করেছে।

মিজানুর রহমানের মাতা আঙ্গুরা বেগম অভিযোগ করে বলেন, আমার ছেলে ছাত্রদলের রাজনীতি করার কারণে আমার বাড়িতে পুলিশ তল্লাশী চালিয়ে ভয়ভীতি প্রদর্শন করেছে। বিগত সময়ে রাজনৈতিকভাবে দায়েরকৃত আমার ছেলের বিরুদ্ধে একটি মামলার গ্রেফতারী পরোয়ানা জারি রয়েছে। এ ঘটনায় মিজানুর রহমানের পরিবার চরম নিরাপত্তাহীনতায় রয়েছে। তিনি প্রশাসনের নিকট সহযোগীতা কামনা করেন।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ছাত্রদল নেতা মিজানুর রহমানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি থাকায় পুলিশ তার বাড়িতে তল্লাশী চালায়। তাকে গ্রেফতার করার জন্য পুলিশ খুঁজাখুঁজি করছে। আইনশৃঙ্খলা যাতে বিঘ্নিত না হয় সেজন্য গ্রেফতার অভিযান চালানো হয়।