জৈন্তাপুর উপজেলা প্রশাসন ও উপজেলা স্কাউটস-এর যৌথ আয়োজনে মঙ্গলবার (৮ এপ্রিল) বাংলাদেশ স্কাউটস দিবস-২০২৫ উপলক্ষে এক বর্ণাঢ্য আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব জর্জ মিত্র চাকমা।
সভায় ইউএনও জর্জ মিত্র চাকমা বলেন, “স্কাউটিং তরুণদের নৈতিকতা, নেতৃত্ব ও দেশপ্রেমে উজ্জীবিত করে। আজকের স্কাউটরাই আগামী দিনের আদর্শ নাগরিক।” তিনি স্কাউটদের দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা স্কাউটস কমিশনার, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, স্কাউট লিডার ও শিক্ষার্থীরা। সভায় উপস্থিত সকলে স্কাউটস দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা করেন।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ছিল কুচকাওয়াজ, দেশাত্মবোধক গান, স্কাউটদের নানা কর্মকাণ্ডের প্রদর্শনী ও সাংস্কৃতিক পরিবেশনা। অনুষ্ঠান শেষে স্কাউটদের মাঝে সার্টিফিকেট ও শুভেচ্ছা স্মারক বিতরণ করা হয়।
উল্লেখ্য, ‘দেশপ্রেমে গড়ি আগামী, স্কাউটিং হোক সবার আবামী’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় জৈন্তাপুরেও দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়।