1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়ন কৃষকদলের নতুন কমিটি গঠন

ছাতক প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ৯৬ বার পঠিত

ছাতকে গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়ন কৃষকদলের নতুন কমিটি গঠন উপলক্ষে স্থানীয় পীরপুর বাজারে এক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ অক্টোবর) বিকেলে ছাতক উপজেলা কৃষকদলের আহবায়ক মনির উদ্দিন মেম্বারের সভাপতিত্বে কমিটি গঠন উপলক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সুনামগঞ্জ জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক ছায়াদুর রহমান পীর। প্রধান বক্তার বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা শাহ শফিকুল আলম মতি।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা কৃষকদলের সদস্য সচিব বশির উদ্দিন তালুকদার,যুগ্ম আহবায়ক ইব্রাহিম আলী রাসেল,কুতুব উদ্দিন,দোলার বাজার ইউনিয়ন বিএনপির সভাপতি ফয়জুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল মোমিন।

বক্তব্য রাখেন,ছাতক উপজেলা বিএনপি নেতা আব্দুল হাই লিপু,নূরুল হক,উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক আজিজুর রহমান আজিজ,সিলেট মহানগর ছাত্রদলের সাবেক নেতা শাহিনুর রহমান বাবুল, উপজেলা কৃষকদলের সদস্য আনোয়ার হোসেন প্রমুখ ।

সভায় সর্বসম্মতিক্রমে মোঃ লায়েক মিয়াকে সভাপতি , মোঃ মতছির আলীকে সিনিয়র সহ-সভাপতি ও সেলিম আহমদকে সাধারণ সম্পাদক করে গোবিন্দগঞ্জ- সৈদেরগাঁও ইউনিয়ন কৃষকদলের কমিটি গঠন করা হয়। উপজেলা কৃষকদলের আহবায়ক মনির উদ্দিন মেম্বার, সভাপতি,সিনিয়র সহ-সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম আনুষ্ঠানিকভাবে সভায় ঘোষণা করেন। ##

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর