1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা, নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়নের দাবি

নূর মোহাম্মদ সাগর, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) :
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ৫৪ বার পঠিত

 

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আওয়ামী লীগ সরকারের আমলে নির্যাতনের শিকার হওয়া নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের দাবি জানিয়েছেন দলীয় নেতারা।

বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৪টায় শ্রীমঙ্গল শহরের চৌমুহনায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য দেন মৌলভীবাজার জেলা যুবদলের সহসভাপতি নিয়ামুল হক তরফদার, শ্রীমঙ্গল উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. রুবেল আহমেদ এবং শ্রীমঙ্গল পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের।

বক্তব্যে আব্দুল কাদের বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে যারা নির্যাতনের শিকার হয়েছেন, দলকে তাঁদের যথাযথ মূল্যায়ন করতে হবে। দুঃসময়ে দলের জন্য ত্যাগ স্বীকার করা নেতাকর্মীদের অবদান স্বীকৃতি দেওয়া জরুরি। দলের দুঃসময়ে যারা নানা প্রতিকূলতার মধ্যেও সংগঠনের পাশে ছিলেন, তাঁদের যথাযথ মূল্যায়নের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করতে হবে।

আলোচনা সভায় বক্তারা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরেন। একই সঙ্গে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে দলকে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা যুবদলের সহসভাপতি নিয়ামুল হক তরফদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্রীমঙ্গল উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. আজির উদ্দিন।

এ সময় যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর