1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

রাজনৈতিক পট পরিবর্তনের সেই ২৮ অক্টোবর আজ

দৈনিক প্রথম সিলেট ডেস্কঃ
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ৩১৩ বার পঠিত

২০০৬ এর ২৮ অক্টোবর কিংবা ২০২৩, বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনে উল্লেখযোগ্য দিন। ২০০৬ সালের ২৮ অক্টোবর ছিল বিএনপির নেতৃত্বে চারদলীয় জোট সরকারের শেষ দিন। সদ্য অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি কে এম হাসান যেন তত্ত্বাবধায়ক সরকার প্রধানের দায়িত্ব নিতে না পারেন সেজন্য আওয়ামী লীগের নেতৃত্বে ১৪ দলীয় জোট তখন তুমুল আন্দোলন করছে।

এমন প্রেক্ষাপটে সে বছর ২৮শে অক্টোবর ঢাকার পল্টন-বায়তুল মোকাররম এলাকায় জামায়াতে ইসলামী এবং আওয়ামী লীগের কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এই আন্দোলন আওয়ামী লীগের লগি-বৈঠা আন্দোলন নামেই পরিচিত। সেদিন ঢাকার রাস্তায় প্রকাশ্যে অস্ত্র তুলে গুলি এবং মানুষ পিটিয়ে মারার ঘটনা গভীর আলোড়ন তৈরি করেছিল।
অপরদিকে, রাজনীতির হিসাব যারা কষেন তাদের কাছে ২০২৩ সালের ২৮ অক্টোবর খুবই অর্থবহ। আগের কয়েকদিনের নানা অনিশ্চয়তার পর দেশের প্রধান দুই দলসহ বিভিন্ন রাজনৈতিক দলের সমাবেশ-কর্মসূচি ঘিরে পরিস্থিতি কী দাঁড়ায়, এ নিয়ে ছিল জল্পনা। অবশেষে রক্তক্ষয়ী সংঘর্ষ, প্রাণহানি ও হরতাল ঘোষণার মধ্য দিয়ে শেষ হয় ২৮ অক্টোবর। পুলিশের ওপর হামলা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী-সহ গ্রেফতার হন অনেক শীর্ষ নেতা। ধারণা করা হয়, ২৮ অক্টোবরের প্রেক্ষাপটই বিএনপিকে নির্বাচনের আগে রাজপথ থেকে দূরে সরে যেতে বাধ্য করা হয়েছিল।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর