1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সমতায় ফেরার লড়াইয়ে চট্টগ্রামে আজ মাঠে নামবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্কঃ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ৮৯ বার পঠিত
সমতার মাঝে সিরিজি শেষ করার মিশনে আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্টে মাঠে নামবে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচ শুরু সকাল ১০টায়। নাজমুল শান্তর অধিনায়কত্ব নিয়ে আলোচনার মাঝে টাইগারদের জয়ের লক্ষ্যের কথা জানিয়ে দিয়েছেন। সেজন্য ব্যাটারদের কাছে লম্বা জুটি চান এই স্পিনার। এই টেস্টে জাকের আলী অনিকের জায়গায় দলে যুক্ত হয়েছেন নাহিদুল ইসলাম অঙ্কন।
সবশেষ তিন টেস্টে অসহায় আত্মসমর্পণ করেছে বাংলাদেশ। সাথে মাঠের বাইরের সব ঘটনায় কিছুটা ছন্নছাড়া দল। অধিনায়ক হিসেবে দলের মধ্যে ‘ঐক্যের মালা’ যিনি গাথবেন সেই নাজমুল শান্তও দিয়ে রেখেছেন দায়িত্ব ছাড়ার প্রস্তাব। যার আনুষ্ঠানিক কোনো সমাধান ছাড়াই চট্টগ্রামে সিরিজে সমতা আনার মিশন টাইগারদের সামনে।
ম্যাচের আগের দিন সোমবার (২৮ অক্টোবর) ঐচ্ছিক অনুশীলনে ব্যস্ত সময় কাটিয়েছেন ব্যাটাররা। খালেদ ছাড়া বিশ্রামে ছিলেন বাকি পেসাররাও। ঢাকা টেস্টে এক পেসার পরিকল্পনা সফল হয়নি। চট্টগ্রামে দুই পেসার খেলানো হবে কিনা সেই নিশ্চয়তা না মিললেও ম্যাচ জয়ের আশা প্রকাশ করেছেন দলের হয়ে সংবাদ সম্মেলনে আসা তাইজুল ইসলাম।
ব্যাটাররা যেন রান করতে ভুলে গেছেন।
বিশেষ করে টপ অর্ডারে। সেই শূন্যতা পূরণে চট্টগ্রামে বড় ইনিংস ও পার্টনারশিপের প্রত্যাশা তাইজুলের। ব্যক্তিগত সাফল্য নয়, টিম গেমে দৃশ্যপট পাল্টাতে চান তিনি।
বিপরীতে প্রথম টেস্ট জিতে বেশ ফুরফুরে মেজাজে দক্ষণ আফ্রিকা। ভারত নিউজিল্যান্ডের কাছে সিরিজ হারায় প্রোটিয়াদের সামনে সুযোগ এখন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার। সেলক্ষ্যে চট্টগ্রামে পয়েন্ট হারাতে নারাজ দলটির অধিনায়ক এইডেন মার্করাম
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর