1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

ভারতে যাওয়ার সময় শ্রীমঙ্গলের ইউপি সদস্য আটক

প্রথম সিলেট প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ১১০ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে যাওয়ার সময় মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের পিয়াস দাস (৩৪) নামে এক ইউনিয়ন পরিষদ সদস্য আটক হয়েছেন। তার বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মামলা থাকায় ইমিগ্রেশন পুলিশ আটক করে থানা পুলিশের হাতে বুঝিয়ে দেয়।

আটক পিয়াস সদর ইউপি’র ৫নং ওয়ার্ডের সদস্য।

আখাউড়া ইমিগ্রেশন পুলিশ সূত্র জানায়, শ্রীমঙ্গল উপজেলার সবুজবাগ গ্রামের পিযূষ দাসের ছেলে পিয়াস ভারতে যাওয়ার জন্য বুধবার (৩০ অক্টোবর) দুপুরে পাসপোর্ট নিয়ে ইমিগ্রেশনে আসেন।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জের রিকুইজিশন মূলে তাকে আটক করা হয়। গত ৮ অক্টোবর তার বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মামলা দায়ের হয়, যে মামলায় তিনি ১নং আসামি। আটক পিয়াস সদর ইউপি’র ৫নং ওয়ার্ডের সদস্য।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর