1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

মৌলভীবাজারের নিখোঁজ দম্পতি ৬ দিন পর উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ৩৭১ বার পঠিত

মৌলভীবাজারে নিখোঁজ দম্পতিকে ছয়দিন পর চট্টগ্রামের বাঁশখালি থেকে উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালের দিকে তাদের উদ্ধার করে কুলাউড়া থানায় নিয়ে আসা হয়।

তারা হলেন কুলাউড়া বাজারের ব্যবসায়ী সালাম আহমদ ও তার তার স্ত্রী ফারহানা আক্তার জুলি। ছয়দিন ধরে তারা নিখোঁজ ছিলেন।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম আফসার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিখোঁজ দম্পতির কুষ্টিয়ায় বন্ধুর বাড়িতে যাওয়ার কথা থাকলেও বাঁশখালিতে কীভাবে গেলেন এবং কারা তাকে নিয়ে গেলো তার বিস্তারিত পরে জানানো হবে।

কুষ্টিয়ায় এক ব্যবসায়ীক বন্ধুর বাড়ি বেড়াতে যাওয়ার জন্য ২৫ অক্টোবর বিকেলে কুলাউড়া থেকে রওয়ানা হন সালাম ও তার স্ত্রী ফারহানা আক্তার (২২)। পরদিন শনিবার দুপুর পর্যন্ত তার ব্যবহৃত মোবাইলে পরিবারের যোগাযোগ হয়। কিন্তু দুপুরের পর থেকেই সালামের মোবাইল বন্ধ পাওয়া যায়।

এরপর বিষয়টি নিয়ে কুলাউড়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। জিডির পরিপ্রেক্ষিতে বাঁশখালি থেকে তাদের উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর