1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে আসছে আয়ারল্যান্ড

স্পোর্টস ডেস্কঃ
  • প্রকাশের সময় : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ১৬৩ বার পঠিত
বাংলাদেশে তিনটি ওয়ানডে ও ৩টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে আসছে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল। আগামী ২৭ নভেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত এই সিরিজটি অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এবং সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। বিসিবির একটি সূত্র এই তথ্য নিশ্চিত করলেও বোর্ড থেকে আনুষ্ঠানিক সূচি প্রকাশ করা হয়নি।
আগামী ২২ নভেম্বর ঢাকায় পা রাখবে আইরিশ নারী দল। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে ঢাকায় চারদিনের প্রস্তুতির সময় থাকবে তাদের জন্য। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে ২৭ নভেম্বর মিরপুরে। একই ভেন্যুতে ৩০ নভেম্বর ও ২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে পরবর্তী দুটি ওয়ানডে ম্যাচ।
এরপর দু’দল সিলেটে পাড়ি জমাবে টি-টোয়েন্টি সিরিজের জন্য। সিলেটে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে ৫ ডিসেম্বর। ৭ ও ৯ ডিসেম্বর বাকি দুটি টি-টোয়েন্টি ম্যাচের মধ্য দিয়ে শেষ হবে সিরিজ।
এই সিরিজটি বাংলাদেশ নারী দলের জন্য গুরুত্বপূর্ণ, কারণ ঘরের মাঠে আয়ারল্যান্ডের মতো দলের বিপক্ষে এই সিরিজে জয় পেতে চায় তারা।
ওয়ানডে সিরিজ:
প্রথম ওয়ানডে: ২৭ নভেম্বর, মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম।
দ্বিতীয় ওয়ানডে: ৩০ নভেম্বর, মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম।
তৃতীয় ওয়ানডে: ২ ডিসেম্বর, মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম।
টি-টোয়েন্টি সিরিজ:
প্রথম টি-টোয়েন্টি: ৫ ডিসেম্বর, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম।
দ্বিতীয় টি-টোয়েন্টি: ৭ ডিসেম্বর, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম।
তৃতীয় টি-টোয়েন্টি: ৯ ডিসেম্বর, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর