1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

বড়লেখায় সড়ক দূর্ঘটনায় প্রবাসীর মৃত্যু

রেদওয়ান আহমদ, বড়লেখা, মৌলভীবাজার:
  • প্রকাশের সময় : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ১৬৬ বার পঠিত

 

রেদওয়ান রুম্মান, বড়লেখা, মৌলভীবাজার:

মৌলভীবাজারের বড়লেখায় সড়ক দূর্ঘটনায় এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। রোববার (০৩ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় মোটরসাইকেলে করে দুধ বিক্রয় করার জন্য পৌরশহরস্থ হাজীগঞ্জ বাজারে যাওয়ার পথে বড়লেখা- বিয়ানীবাজার আঞ্চলিক মহাসড়কের পাখিয়ালা চৌমুহনী এলাকায় রাস্তার আইল্যান্ডের সাথে ধাক্কায় প্রাণ যায় যুবকের। নিহত ব্যক্তি উপজেলার কাঠালতলী ইউনিয়নের উত্তরভাগ গ্রামের সাবেক ইউপি সদস্য মৃত আপ্তাব উদ্দিনের ২য় ছেলে জিয়াবুর রহমান (৩৬)।

প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা যায়,আজ সকাল সাড়ে ৭টার দিকে জিয়াবুর রহমান মোটরসাইকেল যোগে বাড়ি হতে দুধ বিক্রয় করতে বাজারে যাওয়ার পথে পৌরশহরের পাখিয়ালা চৌমুহনী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার আইল্যান্ডের সাথে ধাক্কা লেগে মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান।স্থানীয়রা প্রচন্ড রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।জিয়াবুর রহমান দীর্ঘদিন থেকে প্রবাসে (কাতার) ছিলেন।গত ২ মাস আগে তিনি ছুটি পেয়ে বাড়িতে আসেন।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম সকাল ১১ টায় দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন,মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার আইল্যান্ডের সাথে ধাক্কায় প্রবাস থেকে আসা এক যুবকের মৃত্যু হয়েছে। কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের হাতে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর