1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রমের উদ্বোধন

শান্তিগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ২৩৭ বার পঠিত
 শান্তিগঞ্জ প্রতিনিধি:- হাওরবাসীর স্বপ্নের সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ও নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। চারটি বিভাগে ১২৮ জন শিক্ষার্থী নিয়ে অস্থায়ী ক্যাম্পাসে চলবে এই শিক্ষা কার্যক্রম।
রবিবার (৩ নভেম্বর) সকাল ১১ টায় সুনামগঞ্জ টেক্সটাইল ইন্সটিটিউটের অডিটোরিয়ামে  অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের শিক্ষা কার্যক্রম উদ্বোধন এবং নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবু নঈম শেখ।
পদার্থ বিভাগের চেয়ারম্যান শেখ আব্দুল লতিফের সভাপতিত্বে ও বিশ্ববিদ্যালয়ের প্রভাষক সাইদুল হাসান এবং শান্তা রানি সাহার যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. হেমায়েত মিয়া।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন ও গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. হারুন অর রশিদ। অতিথি হিসেবে বক্তব্য রাখেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের চেয়ারম্যান আনোয়ার হোসেন ওয়াদুদ, রসায়ন বিভাগের চেয়ারম্যান রাশেদ মাহমুদ। আরও বক্তব্য রাখেন অভিভাবক শফিকুল ইসলাম, নবীণ শিক্ষার্থী মুহতাসিবা, আদিবা জামান নাফি, মনিকাঞ্চন মৃধা জিওন, আশরাফ হোসেন, আদৃতা তালুকদার ও সোহানুর রহমান সোহান প্রমুখ৷ এসময় বিশ্ববিদ্যালয়র বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. আবু নঈম শেখ বলেন, সবাইকে সাথে নিয়ে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালকে এগিয়ে নিতে চাই। আজকের এই ওরিয়েন্টেশন সুনামগঞ্জের মানুষের স্বপ্নপূরণের নতুন এক মাইলফলক। হাওরের জনপদ এখন উচ্চশিক্ষায় আরও এগিয়ে যাবে৷ বিশ্ববিদ্যালয়কে টিকিয়ে রাখতে শিক্ষক -শিক্ষার্থী ও কর্মচারী সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে৷ সবার আন্তরিকতা থাকলে আমাদের আর পেছনে থাকাতে হবে না। আমরা আরও এগিয়ে যাবো।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর