আন্তর্জাতিক ডেস্ক:- ভারতে ভয়াবহ দুর্ঘটনায় ঘটনাস্থলে প্রাণ গেল ৩৬ জনের, গুরুতর আহত আরও ৯জন। রামনগরের কুপির কাছে বাসটি প্রায় ২০০ মিটার গভীর খাদে পড়ে গিয়ে এ হতাহতের ঘটনা ঘটে। যাত্রীবাহী বাস গভীর খাদে পড়ে ঘটনাস্থলে প্রাণ হারিয়েছেন ৩৬ জন। গুরুতর আহত অন্য ৯ যাত্রীকে আকাশপথে হাসপাতালে নেয়া হয়েছে। স্থানীয় সময় সোমবার (৪ নভেম্বর) সকাল ৮টা ২৫ মিনিটে ভারতের উত্তরাখণ্ডের পৌরি-আলমোরা সীমান্তে গাড়ওয়াল মোটরসের বাসটি দুর্ঘটনায় পড়ে। রামনগরের কুপির কাছে বাসটি প্রায় ২০০ মিটার গভীর খাদে পড়ে দুমড়েমুচড়ে যায়। উদ্ধার কাজ চলছে এবং আহতদের হাসপাতালে নেয়া হয়েছে। গাড়ওয়াল থেকে কুমায়ন যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকালে বাসে কমপক্ষে ৪৫ জন যাত্রী...
আন্তর্জাতিক ডেস্ক:- ভারতে ভয়াবহ দুর্ঘটনায় ঘটনাস্থলে প্রাণ গেল ৩৬ জনের, গুরুতর আহত আরও ৯জন। রামনগরের কুপির কাছে বাসটি প্রায় ২০০ মিটার গভীর খাদে পড়ে গিয়ে এ হতাহতের ঘটনা ঘটে।
যাত্রীবাহী বাস গভীর খাদে পড়ে ঘটনাস্থলে প্রাণ হারিয়েছেন ৩৬ জন। গুরুতর আহত অন্য ৯ যাত্রীকে আকাশপথে হাসপাতালে নেয়া হয়েছে। স্থানীয় সময় সোমবার (৪ নভেম্বর) সকাল ৮টা ২৫ মিনিটে ভারতের উত্তরাখণ্ডের পৌরি-আলমোরা সীমান্তে গাড়ওয়াল মোটরসের বাসটি দুর্ঘটনায় পড়ে। রামনগরের কুপির কাছে বাসটি প্রায় ২০০ মিটার গভীর খাদে পড়ে দুমড়েমুচড়ে যায়। উদ্ধার কাজ চলছে এবং আহতদের হাসপাতালে নেয়া হয়েছে। গাড়ওয়াল থেকে কুমায়ন যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকালে বাসে কমপক্ষে ৪৫ জন যাত্রী ছিলেন। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনার নির্দেশ দেন। খবর এনডিটিভি, দ্য হিন্দুস্তান টাইমসের।
এ পর্যন্ত ৩৬ জন নিহতের খবর পাওয়া গেছে, যাদের সবাই ঘটনাস্থলে প্রাণ হারিয়েছেন। তবে নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পুলিশ এবং এসডিআরএফ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছেন এবং উদ্ধার কাজ চালাচ্ছেন। স্থানীয় বাসিন্দারা বাস থেকে যাত্রীদের উদ্ধার করার জন্য এগিয়ে যান। ওই অংশে নদী গভীর না হওয়ায় অনেকে নদী পেরিয়ে বাসের কাছে যান।
তিনি সামাজিক মাধ্যম এক্স-এ লিখেছেন, ‘আলমোড়া জেলার মার্চুলায় ঘটে যাওয়া দুঃখজনক বাস দুর্ঘটনায় যাত্রীদের প্রাণহানির দুঃসংবাদ পেলাম। জেলা প্রশাসনকে দ্রুত ত্রাণ ও উদ্ধার কার্যক্রম পরিচালনার নির্দেশ দেয়া হয়েছে।