1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

ময়মনসিংহে ফিলিং স্টেশনে আগুনে নিহত-১, দগ্ধ ৬

প্রথম সিলেট ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ১০৬ বার পঠিত
প্রথম সিলেট ডেস্ক:- ময়মনসিংহের রহমতপুর বাইপাস এলাকায় আজাহার সিএনজি ও পেট্রোলিয়াম কনভারসন সেন্টারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একটি প্রাইভেটকারে আগুন লেগে ঘটনাস্থলেই হিমেল (৩০) নামের এক চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৬ জন।
সোমবার (৪ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে সিএনজি পাম্পে এলপিজি গ্যাসবাহী গাড়ি থেকে গ্যাস নামানোর সময় এই ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে।
নিহত হিমেল ঘটনার সময় প্রাইভেটকারে ছিলেন, দগ্ধ হয়ে তার মৃত্যু হয়। এছাড়া গুরুতর দগ্ধ অবস্থায় ৬ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা।
এই আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট, পুলিশ, সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম খান গণমাধ্যমকে বলেন, আগুনের ঘটনায় একজন নিহত ও ৬ জন আহত হয়েছেন। তবে কীভাবে আগুন লেগেছে, তা এখনও জানা যায়নি। তিনি আরও বলেন, নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে। বিস্তারিত পরে জানা যাবে।
এ বিষয়ে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মো. দেলোয়ার হোসেন বলেন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট প্রায় একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর