1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সাবেক অতিরিক্ত সচিবের বাসায় মিলল কোটি টাকাসহ ১১টি আইফোন

প্রথম সিলেট ডেস্কঃ
  • প্রকাশের সময় : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ১৪৮ বার পঠিত
পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আমজাদ হোসেন ও তার ছেলেকে আটক করা হয়েছে। গতকাল রোববার দিবাগত রাতে যৌথবাহিনীর অভিযান থেকে তাদের আটক করা হয়।
উত্তরা পশ্চিম থানার সাব ইন্সপেক্টর আবু সাইদ অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, উত্তরা-১১ নম্বর সেক্টরে আমজাদ হোসেনের বাসায় যৌথবাহিনী প্রায় ৩ ঘণ্টা অভিযান চালায়। এসময় বাড়িটির চার, পাঁচ ও ছয় তলার ফ্ল্যাট থেকে ১ কোটি ৯ লাখ টাকা, বেশ কিছু বিভিন্ন বৈদেশিক মুদ্রা, বিভিন্ন ব্র্যান্ডের হাতঘড়ি ও ১১টি আইফোন জব্দ করা হয়।
অতিরিক্ত সচিব আমজাদ হোসেন খান ও তার ছেলেকে এ সময় আটক করা হয়েছে। প্রয়োজনীয় মামলা দিয়ে তাদের আদালতে পাঠানো হবে বলেও জানান আবু সাইদ।
২০২০ সালে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে অবসর নেন আমজাদ হোসেন খান। তার বাড়ি গাজীপুর সদরে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর