1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

সিলেট মহানগর বিএনপির সহ-দপ্তর সম্পাদক হলেন আব্দুল মালেক

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ৩৯৯ বার পঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট মহানগর শাখার পূর্ণাঙ্গ কমিটিতে সহ-দপ্তর সম্পাদক হিসেবে মনোনিত হয়েছেন আব্দুল মালেক।

সোমবার (০৪ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়।

আব্দুল মালেক এর আগেও এমসি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাবেক সহ সভাপতি, সিলেট মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, সিলেট জেলা বিএনপির সাবেক সহ-দফতর সম্পাদকের দায়িত্বে ছিলেন।

আব্দুল মালেক বলেন, জাতির সকল ক্রান্তিকালে বিএনপি অতন্ত্র প্রহরীর ভুমিকা পালন করছে। আওয়ামী দুঃশাসনবিরোধী আন্দোলন সংগ্রামের পরিক্ষীত সৈনিক সিলেট মহানগর বিএনপি নেতৃত্বে দেশব্যাপী বিএনপি আরো বেশী শক্তিশালী ও সুসংগঠিত হবে বলে আমাদের বিশ্বাস। দেশের এই সংকটময় মুহুর্তে জাতীয় নির্বাহী কমিটিতে স্থানপ্রাপ্ত সিলেট নেতৃবৃন্দ জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করার পাশাপাশি সিলেট মহানগর বিএনপিকে আরো শক্তিশালী করার জন্য নিরলস ভাবে কাজ করবে বলে আমরা বিশ্বাস করি। রাজপথের ত্যাগী নেতৃবৃন্দের সমন্বয়ে কমিটি গঠন করায় তিনি বিএনপির সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর