1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

নোয়াখালীতে ১৭ আগ্নেয়াস্ত্র, ২৭৭ রাউন্ড গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

প্রথম সিলেট ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ৯৭ বার পঠিত
প্রথম সিলেট ডেস্ক:- নোয়াখালীর সেনবাগ-সোনাইমুড়ী উপজেলায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, গুলি ও মাদকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  
জব্দ করা এসব অবৈধ মালামালের মধ্যে রয়েছে- পাঁচটি বিদেশি পিস্তল, আটটি এলজি, চারটি একনলা বন্দুক, নয়টি পিস্তলের ম্যাগাজিন, ২৭৭ রাউন্ড পিস্তলের গুলি ও ১২ কেজি গাঁজা।
এছাড়া এসময় এসব পরিবহনে ব্যবহৃত দুটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেলে নোয়াখালী পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশ।
এর আগে, সোমবার রাতে জেলার সেনবাগ উপজেলার সেবারহাট বাজার ও সোনাইমুড়ী উপজেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- জেলার চাটখিল উপজেলার ছয়ানী টবগা গ্রামের বাদল হোসেন (২১), একই উপজেলার রুইতখালী গ্রামের মো. রবিন (২৮), সোনাইমুড়ী উপজেলার দেওটি গ্রামের মো. বাহার (৩০), বেগমগঞ্জ উপজেলার হাজীপুর ইউনিয়নের আনোয়ার হোসেন (২৬) ও কুমিল্লার বাগমারা উত্তর ইউনিয়নের মুরাদ হোসেন (২২)।
পুলিশ জানায়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বেগমগঞ্জ মডেল থানা ও সেনবাগ থানা পুলিশের সদস্যরা সেনবাগের সেবারহাট সায়েদ প্লাজার সামনে নোয়াখালী-ফেনী আঞ্চলিক মহাসড়কে চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন গাড়ি তল্লাশি করে। চেকপোস্টে রাত ১টার দিকে ১২ কেজি গাঁজাসহ একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।
এরপর রাত দেড়টার দিকে পিকআপ ভ্যানের ভেতরে পলিথিনের প্যাকেটে লুকানো ১০টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ তিনজনকে আটক করা হয়। পরে তাদের থানায় নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে তারা জানান, তিন-চারদিন আগে সোনাইমুড়ীর দেওটি গ্রামের এক ব্যক্তির কাছ থেকে তারা আরও কয়েকটি অত্যাধুনিক পিস্তল নিয়েছেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সোনাইমুড়ীর বাহারকে আটক করে পুলিশ। পরে তার ভাষ্যমতে প্রবাসী জাফর মিয়ার রান্নাঘরে প্লাস্টিকের বালতিতে লুকিয়ে রাখা নয়টি ম্যাগাজিনসহ পাঁচটি বিদেশি পিস্তল, দুটি এলজি, ২৭৭ রাউন্ড পিস্তলের গুলি জব্দ করা হয়।
প্রেস ব্রিফিংয়ে অন্যন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত ডিআইজি নেছার আহমেদ, নোয়াখালী পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল ফারুক।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর