1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

বিএনপি নেতাকে গুলি করে কুপিয়ে হত্যা

প্রথম সিলেট ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ৯৬ বার পঠিত
প্রথম সিলেট ডেস্ক:- বাগেরহাটে সন্ত্রাসীদের গুলিতে সাবেক ইউপি মেম্বার ও বিএনপি নেতা সজীব তরফদার নিহত হয়েছেন। নিহত সজীব সদরের ডিমা ইউনিয়নের হাতির দিক তরফদারের ছেলে। 
নিহতের স্বজনরা জানান, দুপুরে বাগেরহাট জেলা শহর থেকে গ্রামের উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে ফিরছিলেন। পথিমধ্যে মির্জাপুর মধ্যপাড়া মসজিদের সামনে এলে সন্ত্রাসীরা প্রথমে দুইটি গুলি করে এরপরে রামদা দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে সজিবের মৃত্যু হয়।
সজীবের সঙ্গে থাকা মোটরসাইকেলে অন্য আরোহী গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে এলাকাবাসী ও বিএনপির নেতা-কর্মীরা ভিড় করেন। এ ঘটনায় সেনাবাহিনী ও পুলিশ তদন্ত শুরু করেছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর