1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু গ্রেপ্তার

প্রথম সিলেট ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ১৫৬ বার পঠিত
প্রথম সিলেট ডেস্ক:- সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমুকে রাজধানীর পশ্চিম ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন কর্মকর্তা মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ বেলা দেড়টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যা মামলাসহ তাঁর বিরুদ্ধে ১৫টি মামলা রয়েছে। তবে কোন মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হবে তা জানানো হয়নি।
সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বর্তমানে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় মহাজোটের সমন্বয়ক ও মুখপাত্র।
এর আগে গত ২৯ সেপ্টেম্বর রাতে আমির হোসেন আমু লুকিয়ে আছেন সন্দেহে রাজধানীর বসুন্ধরায় একটি ভবন ঘেরাও করেন শিক্ষার্থীরা। প্রায় চার ঘণ্টা ভবনটি ঘেরাও করে রাখার পর তাঁকে না পেয়ে সেখানে ভাঙচুর করেন বিক্ষুব্ধরা।
আমির হোসেন আমু ১৯৫৯ থেকে ৬৪ সাল পর্যন্ত বরিশাল জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সভাপতি ছিলেন। পরে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক হন। ১৯৭০ সালের প্রাদেশিক পরিষদ নির্বাচনে বিজয়ী হয়েছিলেন।
১৯৭২ সালে যুবলীগের প্রতিষ্ঠা কমিটির প্রেসিডিয়াম সদস্য ছিলেন। ১৯৭৮ থেকে ৮৬ সাল পর্যন্ত সংগঠনটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। পরে তিনি বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি হন।
১৯৮১ সালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটার যুগ্ম সম্পাদক হন। ১৯৯২ সালের সম্মেলনে তিনি দলটির সভাপতিমণ্ডলীর সদস্য হন। ২০০৭ সালের এক এগারোর পট পরিবর্তনে তিনি আওয়ামী লীগের সংস্কারপন্থী নেতা হিসেবে পরিচিতি পান। ২০০৯ সালে সম্মেলনে তাকে উপদেষ্টা পরিষদের সদস্য হন।
১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকারের মন্ত্রিসভায় খাদ্যমন্ত্রী হন। এরপর ২০১৪ সালে গঠিত মন্ত্রিসভায় শিল্পমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন তিনি
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর