1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদে অর্ধশতাধিক উলামায়ে কেরামের যোগদান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ৩১২ বার পঠিত

জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ কেন্দ্র ঘোষিত কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ সিলেট মহানগর শাখার উদ্যোগে বৃহস্পতিবার (০৭ নভেম্বর) নগরীর দরগা গেইটস্থ কেমুসাস সাহিত্য আসর হল রুমে এক দাওয়াতী সভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ সিলেট মহানগরের দফতর সম্পাদক ক্বারী মাওলানা শহিদুল ইসলাম।

শাখা সভাপতি আলহাজ্ব মাওলানা হাফিজ আসআদ উদ্দিনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইদুর রহমান আজাদ এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ কেন্দ্রীয় কমিটির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি মঈনুদ্দিন খান তানভীর, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ রিয়াজুল ইসলাম রিয়াজ।

 

আরও বক্তব্য রাখেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ সিলেট মহানগর সাধারণ সম্পাদক মাওলানা সিরাজ উদ্দিন আনসারী, সহ সাধারণ সম্পাদক মাওলানা আবদুস সোবহান আব্বাসি, সহ সাধারণ সম্পাদক মাওলানা ইমদাদুল্লাহ মুস্তাফী, সহ প্রশিক্ষণ সম্পাদক কে এম ফখরুল ইসলাম, বিমানবন্দর থানা শাখা সভাপতি মাওলানা আবুল হোসেন প্রমূখ।

দাওয়াতী সভায় সিলেট মহানগর আওতাধীন বিভিন্ন থানা শাখা থেকে আগত অর্ধশতাধিক উলামায়ে কেরাম সদস্য ফরম পূরণ করে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদে যোগদান করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর