1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

২০ বছর পূর্তিতে সাহেবের বাজার দাখিল মাদ্রাসা হিফজ বিভাগের পূনর্মিলনী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ২৮৭ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক:- সিলেট সদর উপজেলার সাহেবের বাজার সুন্নিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার ‘হিফজ বিভাগের’ প্রাক্তন ছাত্র পরিষদের উদ্যোগে হিফজ বিভাগের ২০ বছর পূর্তি উপলক্ষে পূনর্মিলর্নী ও হেরার আলো স্মারকের প্রকাশনী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে মাদ্রাসা মাঠে সাহেবের বাজার সুন্নিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসা হিফজ বিভাগের সভাপতি মো. নজরুল ইসলাম দুলালের সভাপতিত্বে, হিফজ বিভাগের প্রাক্তন শিক্ষার্থী হাফিজ আব্দুস সালাম ও হাফিজ মিজানুর রহমানের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইয়াকুবিয়া হিফযুল কুরআন বোর্ডের জেনারেল সেক্রেটারি হযরত মাওলানা হাফিজ ফখরুদ্দিন চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সোনাতলা আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা ইব্রাহিম আলী, চীফ মেট্রোপলিটন আদালত সিলেটের সহকারী পাবলিক প্রসিকিউটর এডভোকেট মো. খোরশেদ আলম। সাহেবের বাজার সুন্নিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মাওলানা শামছুর রহমান, মাদ্রাসার সুপারেন্টেন মাওলানা আব্দুর রউফ, হিফজ বিভাগের প্রধান শিক্ষক হাফিজ মাওলানা আব্দুর রব, তাহফিযুল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা সিলেটের প্রতিষ্ঠাতা পরিচালক হাফিজ মাওলানা আব্দুল লতিফ, ইয়াংস্টার সমাজকল্যাণ সংস্থা’র সভাপতি মো. মতিউর রহমান, লেসন প্লানের ডিরেক্টর মাওলানা হাফিজ মঈন উদ্দিন।
আল মদিনা নূর সিতারা কোরআনী ইন্সটিটিউটের পরিচালক মাওলানা হাফিজ সাদ উদ্দিন, লতিফিয়া ছাহেব বাড়ি ফুলতলী মাদ্রাসার সাবেক প্রধান শিক্ষক মাওলানা হাফিজ জাহাঙ্গীর আলম, হাজী আব্দুস সামাদ মেমোরিয়্যাল একাডেমির সহকারী শিক্ষক মো. আব্দুস সালাম, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামীয়ার সহ-সাংগঠনিক সম্পাদক কবির আহমদ, সদস্য হাবিবুর রহমান, সাহেবের বাজার মাদ্রাসা হিফজ বিভাগের সাবেক সহকারী শিক্ষক হাফিজ আলিম উদ্দিন, হাফিজ সাইফুল ইসলাম সাদি, ইংল্যান্ড প্রবাসী মো. ইব্রাহিম আলী, মুরব্বী লিয়াকত আলী, মাওলানা আব্দুল হান্নান, ইয়াংস্টার সমাজকল্যাণ সংস্থা’র সহ-সভাপতি সাহেদ আহমদ, সাধারণ সম্পাদক আব্দুল বাছিত প্রমুখ।
অনুষ্ঠানে হেরার আলো স্মারকের মোড়ক উন্মোচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিরা। এ সময় শিক্ষক, প্রাক্তন ও বর্তমান হাফিজগন, মাদ্রাসা শাখার শত শত শিক্ষার্থীরা পূনর্মিলনী অনুষ্ঠানে অংশ নেন। পাশাপাশি এলাকার সর্বস্তরের জনসাধারণ পূনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর