1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধের দাবি হেফাজত ইসলামের

প্রথম সিলেট ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ২৬৮ বার পঠিত
ইসকনকে জঙ্গি সংগঠন উল্লেখ করে বাংলাদেশে এই সংগঠনের কার্যক্রম নিষিদ্ধের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
শুক্রবার (৮ নভেম্বর) বাদ জুম্মা চট্টগ্রাম মহানগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সামনে চট্টগ্রামের হাজারীলেইনে আইনশৃঙ্খলা বাহিনীর উপর হামলা ও এসিড নিক্ষেপের ঘটনায় বিক্ষোভ সমাবেশে হেফাজত নেতারা এসব কথা বলেন।
তারা বলেন, সংগঠনটির প্রশ্নবিদ্ধ ভূমিকার কারণে বিশ্বের বিভিন্ন দেশে ইসকনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। এখন সময় হয়েছে বাংলাদেশেও এই জঙ্গি সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করার।
তারা আরও বলেন, পার্শ্ববর্তী একটি দেশ এবং একটি স্বার্থান্বেষী মহল দেশের সম্প্রীতিকে নষ্ট করতে দাঙ্গা-হাঙ্গামার চক্রান্ত করছে। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার চট্টগ্রামে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হয়েছে। যারা ধর্মীয় সহিংসতা তৈরির চেষ্টা করছে তাদের বিরুদ্ধে হুঁশিয়ারী দেন ব্ক্তারা।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর