1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

দেশে এখন গণতন্ত্র ছাড়া অন্য কিছু চলবে না: মির্জা ফখরুল

প্রথম সিলেট ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ৮৪ বার পঠিত
বাংলাদেশে এখন গণতন্ত্র ছাড়া অন্য কিছু চলবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  
শুক্রবার (০৮ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত শোভাযাত্রার আগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে সমাবেশে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, দোয়া ও মোনাজাত করেন ওলামা দলের আহ্বায়ক কাজী মো. সেলিম রেজা।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দীর্ঘ ১৭ বছর শেখ হাসিনা তার দোসর বাহিনী দিয়ে দেশকে লুটপাট করে খেয়েছে। আমরা দীর্ঘ ১৭ বছর তার বিরুদ্ধে লড়াই করেছি। সর্বশেষ ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে হাসিনা দেশ থেকে পালিয়েছে।
তিনি বলেন, হাসিনা পালালেও তার দোসররা এখনো ঘাপটি মেরে বসে আছে। আমরা যেকোনো অপশক্তিকে উৎখাত করতে প্রস্তুত রয়েছি। আমরা সবসময় ঐক্যবদ্ধ আছি এবং ভবিষ্যতে থাকব।
বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহান বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজকের এই শোভাযাত্রা। এতে আমরা এটিই প্রমাণ করব যে, বাংলাদেশে সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি হচ্ছে জাতীয়তাবাদী দল বিএনপি। ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক জিয়াউর রহমান।
মির্জা ফখরুল বলেন, আপনারা জানেন, ৭ নভেম্বরের আগে খালেদ মোশাররফ এক অভ্যুত্থান করে। তারপরই জিয়াউর রহমান দেশের সার্বভৌমত্ব ফিরিয়ে আনতে ৭ নভেম্বর সিপাহী-জনতাকে নিয়ে এ আন্দোলন করে দেশকে মুক্ত করেন।
তিনি বলেন, যেভাবে ৭ নভেম্বর বাংলাদেশের হাল ধরেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সেভাবে হাল ধরেন বেগম খালেদা জিয়া। এখন হাল ধরেছেন তারেক রহমান।
সমাবেশে ভার্চ্যুয়ালি প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও জাতীয় নেতারা।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর