1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

প্রাক্তনের বিয়েতে প্রতিশোধ নিতে ঘনিষ্ঠ হচ্ছেন সামান্থা!

বিনোদন ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ২৬২ বার পঠিত

আগামী ৪ ডিসেম্বর নাকি সাতপাকে বাঁধা পড়তে চলেছেন বলিউড অভিনেত্রী সামান্থার প্রাক্তন স্বামী নাগা চৈতন্য ও শোভিতা ধূলিপালা। সামান্থার সঙ্গে বিবাহবিচ্ছেদের আড়াই বছরের মাথায় ফের বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন নাগা। এদিকে নাগার সঙ্গে বিচ্ছেদের পরই সামান্থা জানিয়েছিলেন, তার মনের দরজা নাকি বন্ধ হয়ে গেছে। তবু বিবাহবিচ্ছেদের পরবর্তী সময়ে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন সামান্থা।

যেমন, কখনো নিজের বিয়ের সাদা পোশাক ছিঁড়ে, তা পুনর্নির্মাণ করে কালো রং করেছেন। আবার বিবাহবিচ্ছেদের পরই সামান্থার ‘ও আন্তাভা’ গানে নাচ করে সাড়া ফেলে দিয়েছিলেন। এবার শোনা যাচ্ছে, এই বিচ্ছেদ কিংবা প্রাক্তন স্বামীর বিয়ের খবরেই নাকি বলিউডের নায়কের সঙ্গে নিবিড় চুম্বনে মত্ত হয়েছেন অভিনেত্রী।

এদিকে নাগা চৈতন্যের বিয়ের আগাম ঢাক বাজছিল বহুদিন ধরেই। এরই মধ্যে রাজ নিদিমরু এবং কৃষ্ণ ডিকের পরিচালনায় সদ্যই মুক্তি পেয়েছে ‘সিটাডেল: হানি বানি’। যেখানে জমে উঠেছে সামান্থা ও বরুণ ধাওয়ানের রসায়ন। সেখানেই বরুণের সঙ্গে ঠোঁটে ঠোঁট ছুঁইয়েছেন অভিনেত্রী।

Google News গুগল নিউজে ভোরের কাগজের খবর পড়তে ফলো করুন

যদিও নায়ক বাছাই ও ছবি নির্বাচনে খুব খুঁতখুঁতে সামান্থা। তাই তো দর্শক, নেটিজেন ও সামান্থার অনুরাগীরা মনে করছেন, বিয়ের আগে এবং নাগার সঙ্গে বিবাহিত সম্পর্কে থাকাকালীন সেভাবে কোনও নায়কের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে দেখা যায়নি তাকে। তবে সম্পর্ক ভেঙে যাওয়ার পর থেকে যেন আর বেশি সাহসী হয়ে উঠেছেন অভিনেত্রী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর