শেখ হাসিনার নির্দেশে বিডিআর হত্যাকাণ্ড হয়: ডা. শফিকুর রহমান
প্রথম সিলেট ডেস্ক:
প্রকাশের সময় :
শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
১১৭
বার পঠিত
শেখ হাসিনার নির্দেশে বিডিআর হত্যাকাণ্ড হয়: ডা. শফিকুর রহমান
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, শেখ হাসিনা ক্ষমতা গ্রহণের পরপরই বিডিআর বিদ্রোহের নামে মেধাবী সেনা কর্মকর্তাদের হত্যা করা হয় পরিকল্পিতভাবে। শেখ হাসিনার নির্দেশেই এটি করা হয়। গত ১৫ বছরে যত অন্যায়-অত্যাচার, জুলুম করা হয়েছে, তা ছিল শেখ হাসিনার মদদেই। জামায়াতে ইসলামীর আমির বলেন, শুধু জামায়াত নয়, বিরোধী মতের সবার ওপর পাশবিক নির্যাতন করা হয়েছে। অন্যায়ের বিচার হতে হবে, না হলে অন্যায়কারীরা উৎসাহ পাবে, অপরাধ কমবে না। শেখ হাসিনা যেমন ছিলেন, তার উজির-নাজিররাও একই রকমের ছিলেন। কে কত মিথ্যা বলতে পারবে, সেই প্রতিযোগিতা ছিল গত ১৫ বছরে। দলীয় নেতাকর্মীদের আইন হাতে তুলে না নেওয়ার পরামর্শ দিয়ে জামায়াতের আমির...
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, শেখ হাসিনা ক্ষমতা গ্রহণের পরপরই বিডিআর বিদ্রোহের নামে মেধাবী সেনা কর্মকর্তাদের হত্যা করা হয় পরিকল্পিতভাবে।
শেখ হাসিনার নির্দেশেই এটি করা হয়। গত ১৫ বছরে যত অন্যায়-অত্যাচার, জুলুম করা হয়েছে, তা ছিল শেখ হাসিনার মদদেই।
জামায়াতে ইসলামীর আমির বলেন, শুধু জামায়াত নয়, বিরোধী মতের সবার ওপর পাশবিক নির্যাতন করা হয়েছে। অন্যায়ের বিচার হতে হবে, না হলে অন্যায়কারীরা উৎসাহ পাবে, অপরাধ কমবে না। শেখ হাসিনা যেমন ছিলেন, তার উজির-নাজিররাও একই রকমের ছিলেন। কে কত মিথ্যা বলতে পারবে, সেই প্রতিযোগিতা ছিল গত ১৫ বছরে।
দলীয় নেতাকর্মীদের আইন হাতে তুলে না নেওয়ার পরামর্শ দিয়ে জামায়াতের আমির বলেন, জামায়াত কোনো অন্যায় করবে না, অত্যাচার করবে না। মানুষের ক্ষতি করবে না। যেখানে অন্যায় দেখবেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দেবেন।
শুক্রবার (৮ নভেম্বর) সকালে নীলফামারী জেলা জামায়াতে ইসলামী আয়োজিত জেলা শহরের পৌরসভা মাঠে কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুস সাত্তারের সভাপতিত্বে সভায় কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বিশেষ অতিথির বক্তব্য দেন।
জেলা জামায়াতের সেক্রেটারি আন্তাজুল ইসলামের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকার বক্তব্য দেন।
এদিকে কর্মিসভা ঘিরে লক্ষাধিক মানুষের জমায়েত হয় নীলফামারী শহরে। অনুষ্ঠানস্থল ছাড়াও শহরের বিভিন্ন প্রান্তে মানুষের ছিল উপচেপড়া ভিড়।