1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার লাখাই উপজেলা অনলাইন প্রেসক্লাবের পূর্নাঙ্গ কমিটি গঠন। সভাপতি পারভেজ/ সম্পাদক মনি শান্তিগঞ্জে নৌকাবাইচ নিয়ে দ্বন্দ্বের অবসান, আগামীকাল শখের নৌকাবাইচ শান্তিগঞ্জে ডেকোরেটার্স মালিক সমিতির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত লাখাইয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান প্রান্তিক মানুষের কথা শুনবে সরকার, শ্রীমঙ্গলে নাগরিক-সরকার রিপোর্টিং নিয়ে কর্মশালা

গোপন বৈঠক থেকে ১৯ ইউপি সদস্য আটক

প্রথম সিলেট ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ২৫৫ বার পঠিত
নিজেদের অফিসে বৈঠক না করে ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যরা গোপনে বৈঠক করছিলেন রিসোর্টে। এ অবস্থায় হাতেনাতে ১৯ ইউপি সদস্যকে আটক করে পুলিশ। আটককৃতরা কক্সবাজার জেলার ৯টি উপজেলার বিভিন্ন ইউনিয়নের ইউপি সদস্য।
শুক্রবার গভীর রাতে কক্সবাজার শহরের কলাতলী ইউনি রিসোর্টের ৫ম তলার হলরুমে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আওয়ামীপন্থী ইউপি সদস্যরা গোপনে রিসোর্টে বৈঠক করছিলেন। তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। ওই বৈঠকে ৭০ জন ইউপি সদস্য ছিলেন। অভিযান টের পেয়ে বাকিরা সদস্যরা পলিয়ে গেছেন।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান বলেন, আওয়ামী লীগ সমর্থিত ইউপি সদস্যদের ইউনি রিসোর্টে গোপনে বৈঠক করার অভিযোগ পেয়েছি। যাদের বিরুদ্ধে মামলা আছে, তাদের আটক করা হয়েছে। এ ছাড়া যাদের বিরুদ্ধে মামলা নেই তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
মহেশখালী এলাকার ইউপি সদস্য সেলিমের দাবি, ইউপি সদস্যদের নিয়ে গঠিত সংগঠন বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থার (বাইসস) আলোচনা সভা ছিল। সেখানে সব রাজনৈতিক দলের মানুষও ছিল।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর