1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

নির্বাচিত সরকার ছাড়া সংস্কার সম্ভব নয় : তারেক রহমান

প্রথম সিলেট ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ৯৯ বার পঠিত
জনগণের নির্বাচিত সরকার না হলে কোনো খাতে সংস্কার সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ‘জনগণের ভোটে নির্বাচিত হলে কৃষকদের সমস্যা সমাধানে কাজ করবে বিএনপি। কৃষকবান্ধব সরকার গঠন করা হবে।’
শনিবার (৯ নভেম্বর) বিকেলে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে কৃষক দলের আলোচনাসভায় ভার্চুয়ালি অংশ নেন তিনি।
তারেক রহমান বলেন, ‘কৃষকের পানির সুবিধা, সংরক্ষণ ও মাটির নিচে পানির ব্যবহার কমাতে বিএনপি ক্ষমতায় গেলে জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি আবার শুরু করা হবে। কৃষি খাতে দৃষ্টি দেওয়ার পাশাপাশি কৃষিপণ্য রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জনে উদ্যোগ নেওয়া হবে।’
দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই দাবি করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘টেলিফোন আলাপেও ষড়যন্ত্রের কথা শোনা যাচ্ছে। ষড়যন্ত্র থেমে নেই সেটা প্রত্যন্ত অঞ্চলের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিয়ে সতর্ক করতে হবে।
জনগণের প্রতিনিধিত্বের সরকার প্রতিষ্ঠা হলে বাজার পরিস্থিতি আস্তে আস্তে নিয়ন্ত্রণে আসবে জানিয়ে তারেক বলেন, ‘এখন বাজার সিন্ডিকেট বন্ধ করা যাবে না। যেকোনো সংস্কারের জন্য জনগণের নির্বাচিত সরকার না হলে তা সম্ভব নয়।
ভোট দেওয়া ভোটারের স্বাধীনতা উল্লেখ করে বিএনপির শীর্ষ নেতা বলেন, ‘ভোট হতে হবে, যাকে খুশি তাকে ভোট দেবে জনগণ। জনগণকে বোঝাতে হবে, যাকে খুশি তাকে ভোট দেবে।
কিন্তু ভোট হওয়ার বিষয়ে কোনো কম্প্রোমাইজ নেই। নির্বাচন হতে হবে নিরাপদ, ভোট দেওয়ার নিশ্চয়তা। জনগণ আমাকে ভোট না দিলেও সমস্যা নেই, কিন্তু জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। ষড়যন্ত্র রুখতে হলে ভোটের স্বাধীনতা নিশ্চিত করতে হবে।’
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর