1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

ফজলুল হক তানুমিয়া ফাউন্ডেশনের খাদ্য বিতরণ ১৪ নভেম্বর

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ২৫৬ বার পঠিত

সিলেটের কৃতি সন্তান গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সর্ব প্রথম চেয়ারম্যান, দি এইডেড হাইস্কুল প্রাক্তন শিক্ষক (১৯৫১-১৯৯৯) মরহুম আলহাজ্ব মোহাম্মদ ফজলুল হক তানুমিয়া স্মরণে ৬ জুন বৃহস্পতিবার “ফজলুল হক তানুমিয়া ফাউন্ডেশন” প্রতিষ্ঠিত হয়। বৃহস্পতিবার (০৭ নভেম্বর) ভাদেশ্বর ইউনিয়নের আওরেঙ্গাবাদ ফতেহপুর গ্রামে ফাউন্ডেশনের পরিচালনা কমিটির সহ-সাধারণ সম্পাদক লেবু মিয়ার বাড়ীতে ফজলুল হক তানুমিয়া ফাউন্ডেশনের ৪র্থ মাসিক সভা (অক্টোবর ২০২৪) অনুষ্ঠিত হয়।

ফজলুল হক তানুমিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও পরিচালনা কমিটির সভাপতি আল-হিলাল আহমদের সভাপতিত্বে এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ এহছানুল হক তাহেরের পরিচালনায় সভায় ফাউন্ডেশনের কার্যক্রমের উপর গুরুত্বারোপ ও বিভিন্ন মতামত উপস্থাপন করে বক্তব্য রাখেন উপদেষ্টা উমর আলী, ফাউন্ডেশন পরিচালনা কমিটির সিনিয়র সহ-সভাপতি বদরুল আলম বদরুল, সহ-সভাপতি খছরুজ্জামান খছরু, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক জগলু মিয়া, সহ-সাধারণ সম্পাদক লেবু মিয়া,সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, অর্থ সম্পাদক পারভেজ আহমদ, দপ্তর সম্পাদক ছালিক আহমদ, সহ-প্রচার সম্পাদক ইউনুছ মিয়া, সদস্য মুসলিম মিয়া, রিপন আহমদ, আমির হোসেন কালু, দেলওয়ার হোসাইন রিপন, আবির আহমদ, আনোয়ার হোসাইন শিপন, সেলিম আহমদ, কবির আহমদ ও আল-ইসফাক আহমদ।

সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে আগামী ১৪ নভেম্বর বৃহস্পতিবার বিকাল ৪.৩০ ঘটিকায় মরহুম আব্দুর রহমান (কনাই মহুরী)-এর বাড়ীতে ২০ জন অসহায় দরিদ্রদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্যোগ গ্রহণ করা হয় ও সন্ধ্যা ৬.০০ ঘটিকায় ফাউন্ডেশনের খসড়া গঠনতন্ত্র নিয়ে আলোচনার তারিখ নির্ধারণ করা হয়। সভা থেকে আগামী ২৮ নভেম্বর বৃহস্পতিবারের মধ্যে ফজলুল হক তানুমিয়ার সাথে সম্পর্কযুক্ত সকলকে ফাউন্ডেশনের সদস্য হওয়ার ব্যাপারে আহবান জানানো হয়। সভা শেষে মরহুম ফজলুল হক তানুমিয়া সহ নিহতের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ এহছানুল হক তাহের।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর