1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

বড়লেখায় ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই

বড়লেখা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ১২২ বার পঠিত

 

মৌলভীবাজারের বড়লেখায় বালু-ইট ব্যবসায়ী সিরাজ মিয়া (৬০)-কে কুপিয়ে ২ লাখ ৩০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (৮ নভেম্বর) রাতে উপজেলার আদিত্যের মহাল এলাকায় এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ওই ব্যবসায়ীকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

স্থানীয়রা জানান, সিরাজ মিয়া দীর্ঘদিন ধরে বড়লেখা সরকারি কলেজের সামনে বালু-ইট রেখে ব্যবসা করেন। প্রতিদিনের মতো শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তিনি বালু-ইট বিক্রির টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় মুখোশ পরিহিত কয়েকজন দুর্বৃত্ত তাকে একা পেয়ে ঘিরে ধরে। পরে দা দিয়ে কুপিয়ে তাকে আহত করে তার সাথে থাকা ২ লাখ ৩০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে তারা সটকে পড়ে। পরে স্থানীয়রা সিরাজ মিয়াকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ বিষয়ে বড়লেখা থানার ওসি মো. আবদুল কাইয়ূম দৈনিক প্রথম সিলেটকে জানান, টাকা ছিনতাইয়ের ঘটনা শুনেছি। তবে এখনও লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ হাতে পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর