1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

দেশে ফিরে যা বললেন বেবী নাজনীন

বিনোদন ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ৮৭ বার পঠিত

দীর্ঘদিন পর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলেন সংগীতশিল্পী বেবী নাজনীন। রোববার (১০ নভেম্বর) সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর গণমাধ্যমকর্মী ও বিএনপিকর্মীদের শুভেচ্ছায় সিক্ত হন জনপ্রিয় এই শিল্পী। স্লোগানে স্লোগানে তাকে স্বাগত জানান বিএনপির একদল কর্মী।

তবে এসময় কারো হাত থেকেই ফুলের তোড়া গ্রহণ করেননি বেবী নাজনীন। বেবী নাজনীন জানান, ফুল নয়, কেবল শুভেচ্ছাই যথেষ্ট। তাদের উদ্দেশে তিনি বলেন, ‘আমি রাজনীতির সঙ্গেই আছি, মিডিয়াকর্মী হিসেবে আছি।’

ইমিগ্রেশন সম্পন্ন করার পর সংবাদমাধ্যম ও বিএনপির কর্মীরা ঘিরে ধরলে তাদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন বেবী নাজনীন। তিনি বলেন, ‘জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বাংলাদেশে শহিদ ছাত্রজনতার প্রতি বিনম্র শ্রদ্ধা। আহত ভাই-বোনদের প্রতি সমবেদনা। তাদের আত্মত্যাগে নতুন স্বাধীনতার স্বাদ পেয়েছে বাংলাদেশ। পতন হয়েছে বাংলাদেশের বুকে জেঁকে বসা জগদ্দল পাথর শেখ হাসিনা সরকারের। দীর্ঘ ১৬ বছর পর বুক ভরে নিঃশ্বাস নিতে পারছে বাংলাদেশের মানুষ, কথা বলতে পারছে স্বাধীনভাবে।’

গণঅভ্যুত্থানের উদ্দেশ্য মনে করিয়ে দিয়ে বেবী নাজনীন বলেন, ‘আমাদের মনে রাখতে হবে, যে স্বপ্ন ও আকাঙ্ক্ষা নিয়ে স্বৈরাচারের বুলেটের সামনে বুক পেতে দিয়েছে ছাত্র-জনতা, তাদের সেই স্বপ্ন ও আকাঙ্ক্ষা পূরণে সাবাইকে ঐক্যবদ্ধ থাকতেই হবে। স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যোগ্য উত্তরসুরী জনাব তারেক রহমানের নেতৃত্বে সবাইকে কাজ করতে হবে। অন্তবর্তী সরকারে প্রফেসর ড. মোহাম্মদ ইউনুসের মতো বিশ্ববরেণ্য ব্যক্তি রয়েছেন, এতে আমরা আশাবাদী হতেই পারি। তবে দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে নির্বাচন দিয়ে একটি নির্বাচিত জনপ্রতিনিধি সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে।’
বিএনপি নেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে এই শিল্পী বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী, তিনবারের সফল প্রধানমন্ত্রী, দেশমাতা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনা করছি, তার দীর্ঘায়ু কামনা করছি।’

উপস্থিত সাংবাদিকেরা তার রাজনীতিতে সম্পৃক্ত হওয়া প্রসঙ্গে জানতে চাইলে বেবী নাজনীন বলেন, ‘আমি রাজনীতির সঙ্গেই আছি। মিডিয়াকর্মী হিসেবে আপনাদের সঙ্গেও আছি। কেবল দেশে ফিরেছি। আমার পরিকল্পনার কথা আপনাদের জানাব।’

বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের বিশেষ শ্রেণির তালিকাভুক্ত সংগীতশিল্পী বেবী নাজনীন চলচ্চিত্র ও অডিও মাধ্যমে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন শ্রোতাদের। প্রবাসজীবনে তিনি যুক্তরাষ্ট্র ছাড়াও ইউরোপ ও মধ্যপ্রাচ্যে বিভিন্ন আয়োজনে বাংলা গান গেয়েছেন। সাড়ে চার দশকের ক্যারিয়ারে আধুনিক সংগীতের অর্ধশতাধিক একক অডিও অ্যালবামসহ অসংখ্য দ্বৈত অডিও অ্যালবামে গান গেয়েছেন এই শিল্পী।

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী আশা ভোঁসলে, বাপ্পি লাহিড়ী, কুমার শানু, কবিতা কৃষ্ণমূর্তির সঙ্গেও একাধিক অ্যালবাম প্রকাশিত হয়েছে তার। বাংলাদেশের অডিও ইন্ডাস্ট্রিতে সমাদর করে তাকে ‘ব্লাক ডায়মন্ড’ বলে অভিহিত করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর