1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

শাবিতে ৪৪ শিক্ষার্থীকে ‘সিজেডএমের’ জিনিয়াস স্কলারশিপ প্রদান

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ২৪৯ বার পঠিত

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ও সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়সহ সিলেট অঞ্চলের ৬টি প্রতিষ্ঠানের ৪৪জন শিক্ষার্থীকে জিনিয়াস স্কলারশিপ বৃত্তি প্রদান করেছেন ‘সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট’ (সিজেডএম)।সিলেটের রেস্তোরাঁ

রবিবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে এই স্কলারশিপ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

এসময় সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের শিক্ষা বিভাগের প্রধান লেফটেন্যান্ট কর্নেল (অবসরপ্রাপ্ত) সৈয়দ নাজমুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন ও বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ ম্যানেজমেন্ট এন্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অনুষদের ডিন ও সিজেডএমের সিলেট বিভাগীয় অ্যাম্বাসেডর অধ্যাপক ড. মোহাম্মদ শাহিদুল হক।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী।

সিজেডএমের বৃত্তিপ্রাপ্ত সিলেট মেডিকেল মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মায়মুনা ইসলাম বলেন, ‘আমার বাবা মারা যাওয়ার পর লেখাপড়া প্রায় বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। কিন্তু সিজেডএম আমার পাশে দাড়িয়ে আমাকে আশার আলো দেখিয়েছেন। এজন্য তাদের প্রতি আমি কৃতজ্ঞ।’

সিজেডএমের কার্যক্রমের প্রশংসা করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, ইসলামিক অর্থনীতিতে যাকাত এবং সাদাকার গুরুত্ব অপরিসীম। দারিদ্র্য, অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানো একটি মহৎ কাজ। অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে বিত্তবান ও সম্পদশালী মানুষদেরকে আহ্বান জানান তিনি। এছাড়াও সিলেট অঞ্চলে সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট এর আওতায় বেশিসংখ্যক শিক্ষার্থীদের অন্তর্ভুক্তি করতে কতৃপক্ষের কাছে প্রত্যয় ব্যক্ত করেন উপাচার্য।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর