1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোহাগ গ্রেফতার

প্রথম সিলেট ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ১৬৯ বার পঠিত

রাজধানীর বনানী এলাকা থেকে যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ড. শামীম আল সাইফুল সোহাগকে গ্রেফতার করেছে ডিএমপির বনানী থানা পুলিশ। সোমবার (১১ নভেম্বর) রাতে বনানীর ২৭ নম্বর সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান।

তিনি বলেন, ‘শামীম আল সাইফুল সোহাগ যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক। গত ১২ সেপ্টেম্বর বনানী থানায় করা একটি হত্যাচেষ্টা মামলায় তিনি এজাহারনামীয় আসামি।’

শামীম আল সাইফুল সোহাগ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসন থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন। সেখানে নৌকার টিকিট না পেয়ে তিনি উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর