1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

ঢালাও ভাবে মামলায় বিব্রত সরকার: আইন উপদেষ্টা

প্রথম সিলেট ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ১৪৮ বার পঠিত
বিগত সরকারের আমলে অহরহ গায়েবি মামলা হতো। কিন্তু ৫ আগস্টের পর সরকার কোনো মামলা করছে না। তবে সাধারণ লোকজন যেভাবে ঢালাও মামলা দিচ্ছে তাতে সরকার বিব্রত বলে এমন মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
মঙ্গলবার (১২ নভেম্বর) আইন ও বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিচার বিভাগ সংস্কার কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা তিনি বলেন।
আসিফ নজরুল বলেন, বিচার বিভাগ সংস্কার কমিশন যেভাবে কাজ করছে তা বাস্তবায়ন করা হলে বিচার বিভাগে কোনো সমস্যা থাকবে না। এ সময় পরবর্তীতে নতুন আইনে প্রধান বিচারপতি ও হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ হবে বলেও জানান তিনি।
এদিকে বিচার বিভাগ সংস্কার কমিশনের সদস্য ফরিদ আহমেদ শিবলী বলেন, কিছুদিনের মধ্যেই সুপারিশ আকারে সংস্কার প্রস্তাব দেয়া হবে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর