1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

ভারতে ৩ বাংলাদেশি নারী আটক, আদালতে তোলা হবে কাল

আন্তর্জাতিক ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ১৫৩ বার পঠিত
ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় সীমান্তঘেঁষা রাজ্য ত্রিপুরার আগরতলা রেলওয়ে স্টেশন থেকে তিন বাংলাদেশি নারীকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। অবৈধভাবে দেশটিতে ঢুকার অভিযোগে মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেলের দিকে অনুপ্রবেশের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয় বলে বিবৃতিতে জানিয়েছে ত্রিপুরার রেলওয়ে (জিআরপি) পুলিশ। 
বিবৃতিতে বলা হয়েছে, গ্রেপ্তারকৃতরা হলেন বাংলাদেশের সাতক্ষীরার হাসনা হেনা (২৬), নড়াইলের কুলসুম বেগম (২২) ও চট্টগ্রামের স্বপ্না আক্তার (১৯)। ওই তিন নারী অবৈধভাবে সীমান্ত পেরিয়ে আগরতলা স্টেশন থেকে ট্রেনে চেপে দেশটির অন্য শহরে যাওয়ার পরিকল্পনা করেছিলেন।
আগরতলা সরকারি রেলওয়ে পুলিশ, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এবং রেলওয়ে প্রোটেকশন ফোর্স আরপিএফের সদস্যরা যৌথ অভিযান চালিয়ে ওই তিন নারীকে গ্রেপ্তার করেছে।
বাংলাদেশি ওই নারীর ভারতে অনুপ্রবেশের বিষয়ে বিস্তারিত জানতে পুলিশের নারী কর্মকর্তারা আগরতলা জিআরপি স্টেশনে জিজ্ঞাসাবাদ করছেন। তাদের অনুপ্রবেশে অন্য কেউ সহায়তা করে থাকলে তাদেরও গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছে পুলিশ।
এই ঘটনায় আগরতলা জিআরপি স্টেশনে মামলা করা হয়েছে। পরবর্তী আইনী পদক্ষেপ নেয়ার জন্য আগামীকাল (বুধবার) ওই তিন নারীকে আদালতে তোলার কথা রয়েছে আগরতলা পুলিশের।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর