1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

হেতিমগঞ্জ বাজারে মাদকবিরোধী সভা ও অভিযান

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ১৬৭ বার পঠিত

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জ বাজারে মাদকবিরোধী এক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাত ৯টার দিকে হোসেন ডেকোরেটার্স এন্ড সাজ ঘরের সামনে বাজারের ব্যবসায়ী ও বাজার সংশ্লিষ্ট বেশ কয়েকটি গ্রামের বাসিন্দাদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে বাজারের বিভিন্ন মাদক স্পটে অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি রাত সাড়ে ১১টার দিকে শেষ হয়।

হেতিমগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি আব্দুল মালিক মলিক মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ৩নং ফুলবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামরুল হাসান সাহান, বণিক সমিতির সাধারণ সম্পাদক বেলাল আহমদ সেলিম, কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন আনা, সাবেক সভাপতি কামাল উদ্দিন খাঁন, গোলাপগঞ্জ উপজেলা বিএনপি নেতা মামুন আহমদ, ৩নং ফুলবাড়ী ইউনিয়নের ৪নং ওয়ার্ড সদস্য মুজিবুর রহমান দুলাল, ৩নং ফুলবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি আতাউর রহমান আতা, সাধারণ সম্পাদক এম. মামুনুর রশিদ মামুন, কায়স্তগ্রামের সালিশ ব্যক্তিত্ব মু‌হিত মিয়া, সিলেট জেলা জামায়াত নেতা ইসমাইল হোসেন, হে‌তিমগঞ্জ গ্রা‌মের দারা মিয়া, ফুলবাড়ী ইউনিয়ন জামায়াতের সভাপতি আসাদুজ্জামান পাপ্পু, ফুলবাড়ী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আনা মিয়া।

এসময় স্থানীয় ব্যবসায়ীগণসহ হেতিমগঞ্জ বাজার সংশ্লিষ্ট হিলালপুর, রফিপুর, কটারপাড়া, মোল্লাগ্রাম, কায়স্তগ্রাম, উড়ালচি, হেতিমগঞ্জ কোনা ও মাইজভাগ এলাকার মুরব্বিয়ান ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বক্তারা বৃহত্তর হেতিমগঞ্জ এলাকার মাদক প্রতিরোধে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন। প্রশাসনকে সহযোগিতার পাশাপাশি এলাকা ভিত্তিক মাদক বিরোধী টিম গঠনের প্রস্তাব গৃহীত হয়। এ লক্ষ্যে আগামী বুধবার রাত ৮টার দিকে বাজারের মসজিদ মার্কেটের সামনে এক জরুরি সভার আয়োজন করা হয়। সভায় সর্বস্তরের জনতাকে সবান্ধবে উপস্থিতি থাকার আহ্বান জানানো হয়।

সভা শেষে উপস্থিত জনতাকে সাথে নিয়ে বাজারের বিভিন্ন উল্লেখযোগ্য স্পটে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় কয়েক জন মাদক সেবীকে হাতে নাতে ধরে তাদের উত্তম মাধ্যমসহ শেষ ওয়ার্নিং দেওয়া হয়।

অত্র এলাকায় চিরতরে মাদক নির্মূল না হওয়া পর্যন্ত এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান সভার নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর