1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

নিজেকে ফিট রাখছেন বুবলী

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ৯৬ বার পঠিত

ঢাকাই সিনেমার বর্তমান সময়ের প্রথম সারির নায়িকা শবনম বুবলী। প্রথমে টেলিভিশনে সংবাদ পাঠিকা হিসেবে ক্যারিয়ার শুরু করলেও পরবর্তীতে সিনেমাতে অভিনয়ের মাধ্যমে দর্শক মহলে ব্যাপক পরিচিতি পান।

অভিনয়ের পাশাপাশি বেশ স্বাস্থ্যসচেতন তিনি। ফিটনেস ধরে রাখতে নিয়মিত ব্যায়ামাগারে সময় দেন। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি শরীর চর্চার ভিডিও শেয়ার করেছেন।

ক্যাপশনে অভিনেত্রী বিখ্যাত লেখক রোল্ফ গেটসের ইয়োগা নিয়ে একটি লেখা শেয়ার করেছেন যার অর্থ – ‘যোগব্যায়াম কোনও কাজ করা নয়, এটি একটি কাজ।’ শেয়ার করা ভিডিওতে দেখা যায়, প্রথমে খোলা চুলে অভিনেত্রী খোশ মেজাজে জানলার পাশে দাঁড়িয়ে বাইরে তাকাচ্ছে।

এরপর এক ঝলক মিষ্টি হাসি দিতে দেখা গেছে যেন অনুরাগীদের মন মাতিয়ে তুলেছে। এদিকে লেগিংস পরে এক পায়ে দাঁড়িয়ে মানসিক প্রশান্তির জন্য চোখ বন্ধ করে আকাশের দিকে দুই হাত উঁচু করে জানালার ধারে দাঁড়িয়ে শরীর চর্চায় ব্যস্ত রয়েছেন বুবলী।

ভিডিওতে ইয়োগার বিভিন্ন স্টেপগুলো ভালো ভাবেই সম্পূর্ণ করতে দেখা গেছে অভিনেত্রীকে। বুবলীর প্রশংসা করে কমেন্ট বক্সে নীরব খান লিখেছেন, ‘আমার সকাল আরও সুন্দর হয় যখন আপনাকে দেখতে পাই।’

আরেকজন লিখেছেন, ‘ইয়োগা আমাদের শরীর মন দুইটার জন্য সমান উপকারী, এভাবেই ফিট থাকুন সব সময়। নরিতার ভাষ্য, ‘অসাধারণ একটা জায়গা অনেক সুন্দর একটি ভিডিও সুন্দর একটি ভিডিও। সাথে আপনাকেও লাগছে দারুণ।’

উল্লেখ্য, বুবলির কর্মজীবন শুরু হয় সংবাদ পাঠ দিয়ে। তিনি বাংলাদেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশন-এ ২০১৩ সালে সংবাদ পাঠ শুরু করেন।

এরপর ২০১৬ সালে বসগিরি চলচ্চিত্রের পরিচালক শামীম আহমেদ রনি তাকে এই চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব দিলে তিনি সম্মত হন। অপু বিশ্বাসকে এই চরিত্রের জন্য নির্বাচন করা হয়েছিল। পরে অপু বিশ্বাস নিজেকে এই চলচ্চিত্র থেকে সরিয়ে নিলে তার স্থানে বুবলিকে নির্বাচন করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর