1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

শিশুকে সকালে যে কাজ শেখানো জরুরি

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ৩০২ বার পঠিত

শিশুকে আপনি যা শেখাবেন, সে সেভাবেই শিখে বড় হবে। তাই ছোটবেলা থেকেই তার সুন্দর অভ্যাস গড়ার দিকে মা-বাবা কিংবা অভিভাবককে মনোযোগী হতে হবে। শিশুকে এমন কিছু অভ্যাস শেখান, যেগুলোর সুফল সে সারা জীবন পাবে। কিছু স্বাস্থ্যকর অভ্যাস ছোটবেলায় গড়ে তুললে শিশু বড় হওয়ার পরও সেগুলো মেনে চলতে পারবে এবং জীবন অনেকটাই সহজ হয়ে যাবে। তার জন্য সুস্থ থাকাও সহজ হবে। চলুন জেনে নেওয়া যাক কোন কাজগুলো শিশুকে সকালে করতে হবে-

খুব ভোরে ঘুম থেকে ওঠা

রাতে আগেভাগে ঘুমিয়ে গিয়ে পরদিন খুব ভোরে ওঠা সবচেয়ে স্বাস্থ্যকর উপায়। এটি শিশুকে শেখাতে হবে। কেবল শিশুকে শেখালেই হবে না, বরং আপনাকেও এই অভ্যাস গড়তে হবে। কারণ শিশুরা বড়দের দেখেই শেখে। তাই যত তাড়াতাড়ি সম্ভব রাতে ঘুমাতে চলে যাবেন এবং সকালে ঘুম থেকে দ্রুত উঠবেন। এভাবে নিয়মিত করলে শিশুর রুটিন ঠিক হয়ে যাবে। স্বাস্থ্যকর জীবনযাপনের অন্যতম শর্ত এটি।

খালি পেটে হালকা গরম পানি

হালকা গরম পানি পান করার অনেকগুলো উপকারিতা রয়েছে। বিশেষ করে যদি তা সকালে খালি পেটে খাওয়া হয়। এই অভ্যাসের ফলে অন্ত্র সঠিকভাবে পরিষ্কার হয়, শরীরে সক্রিয়তা আসে। শিশুকে নিয়মিত সকাল বেলা খালি পেটে হালকা গরম পানি পান করতে দিন। এতে তার শরীর ও মন সতেজ থাকবে অনেকটাই। পেট পরিষ্কার হওয়ার কারণে তার মুখে রুচি ভালো থাকবে এবং খাবার সঠিকভাবে হজম হবে।

যোগব্যায়াম

শিশুকে যোগব্যায়াম শেখান। সকালে ধর্মীয় প্রার্থনার পাশাপাশি যোগব্যায়ামের দিকে মনোযোগী করুন। শৈশবেই শিশুর মানুষ হওয়ার ভিত্তি গড়ে ওঠে। তাই তাকে সুস্থ ও ভালো মানুষ হওয়ার শিক্ষা আপনাকেই দিতে হবে। শিশু নিয়মিত এ ধরনের অভ্যাসে অভ্যস্ত হলে নিজেকে ভালোবাসতে শিখবে, জীবনের অর্থ খুঁজে পাবে। এগুলো শিশুকে শারীরিক ও মানসিকভাবে শক্তিশালী করে তুলবে।

স্বাস্থ্যকর খাবার

সকালের খাবারের দিকে বিশেষ মনোযোগী হওয়া জরুরি। কারণ সারারাত আমাদের পেট খালি থাকে। শিশুকে সকালে স্বাস্থ্যকর খাবার দিতে হবে। তার জন্য উপযোগী এবং প্রয়োজনীয় সব খাবার খেতে দিন। যেন সে সারাদিন শক্তিশালী বোধ করে। সকালের খাবারে প্রতিদিন একই জিনিস দেবেন না। এতে তার বিরক্ত লাগতে পারে। বরং সাধারণ খাবারই একেকদিন একেকভাবে তৈরি করে খেতে দিন। ফল, শুকনো ফল, ডিম, শাক-সবজি, রুটি ইত্যাদি তাকে খেতে দিতে পারেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর