1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

শোষণ-বৈষম্যহীন সমাজ নির্মাণের সংগ্রামে এগিয়ে আসুন: বাসদ

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ১০৪ বার পঠিত

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে “গণ অভ্যুত্থানের প্রত্যাশা ও প্রাপ্তি” শীর্ষক মতবিনিময় সভা বুধবার (১৩ নভেম্বর) বিকাল ৪টায় নগরীর ৫নং ওয়ার্ডে অনুষ্ঠিত হয়। সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিলেট জেলা শাখার সহ-সভাপতি শহীদ আহমদ এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, বাসদ সিলেট জেলা আহ্বায়ক আবু জাফর, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিলেট জেলা সহ সাধারণ সম্পাদক মনজুর আহমদ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট ইউসুফ আলী, রায়হান নুর,সামছুল আলম প্রমূখ।

মতবিনিময় সভায় নেতৃবৃন্দ বলেন, দরিদ্র-বৈষম্যের বিরুদ্ধে এদেশের মানুষের লড়াই দীর্ঘদিনের।এক শাসকের পরিবর্তে আরেক শাসক এসেছে কিন্তু দুঃখ ও বৈষম্যের অবসান হয় নাই। বক্তারা ৭১ এর মুক্তিযুদ্ধ, ৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলন ও ২৪ এর বৈষম্যবিরোধী আন্দোলনের চেতনা কে ধারণ করে শোষণ-বৈষমহীন সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে এগিয়ে আসার আহ্বান জানান।

বক্তারা বলেন, বিগত ১৫ বছর জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। বক্তারা সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা প্রবর্তন করে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করার আহ্বান জানান।

বক্তারা নিত্যপণ্যের দাম কমানো, শ্রমজীবী মানুষের জন্য রেশনিং চালু, ব্যাটারি চালিত যানবাহনের লাইসেন্স প্রদান ও হয়রানির বন্ধের আহ্বান জানান।

বক্তারা আগামী ২৪ নভেম্বর বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে জনসভা ও গণমিছিল সফল করার জন্য সবার প্রতি আহ্বান জানান ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর