1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

কুয়েতে কোরআন প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন তিন বাংলাদেশি

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ৯৩ বার পঠিত

কুয়েত ধর্ম মন্ত্রণালয় আয়োজিত ১৩তম বিশ্ব আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তিন বাংলাদেশি অংশ নিয়েছেন। যেখানে বিশ্বের ৭৪ দেশের সঙ্গে লড়বেন বিশ্বজয়ী হাফেজ সালেহ আহমদে তাকরিম, হাফেজ আনাস মাহফুজ এবং ক্বারি আবু যর গিফারী।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) আন্তর্জাতিক এ কোরআন প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। কুয়েতের ক্রাউন প্লাজায় শুরু হওয়া প্রতিযোগিতাটি চলবে আগামী ২০ নভেম্বর পর্যন্ত। তিনটি ভিন্ন ভিন্ন গ্রুপে চলবে এ প্রতিযোগিতা।

ছোট গ্রুপ থেকে প্রতিনিধিত্ব করবে হাফেজ আনাস মাহফুজ, বড় গ্রুপ থেকে প্রতিনিধিত্ব করবে হাফেজ সালেহ আহমেদ তাকরিম এবং ক্বারি গ্রুপে প্রতিনিধিত্ব করবে ক্বারি আবু যর গিফারী। টাঙ্গাইলের হাফেজ সালেহ আহমেদ তাকরিম ইতোমধ্যে ইরানে প্রথম স্থান, সৌদি আরবে তৃতীয় স্থান এবং দুবাইয়ে প্রথম স্থান অধিকার করেছেন।

অন্যদিকে গোপালগঞ্জের হাফেজ আনাস মাহফুজ জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা-২০২৩ পিএইচপি কোরআনের আলোয় তৃতীয় স্থান অধিকার করেন। কুয়েতের কোরআন প্রতিযোগিতায় দেশের প্রতিনিধিত্ব করতে বাংলাদেশের অসংখ্য হাফেজ থেকে দেশের প্রতিনিধি নির্বাচিত হয়েছেন তারা।

প্রতিযোগী হাফেজ সালেহ আহমেদ তাকরিম বলেন, “আমি বাংলাদেশের প্রতিনিধি হয়ে কুয়েতে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি। এর আগে আরো কয়েকটি দেশে অংশ নিয়ে বিজয়ী হয়েছি। আজকে আমার তিলাওয়াত ছিল। সবাই দোয়া করবেন আমি যেন বাংলাদেশ আবারও বিশ্বজয় করতে পারে”।

প্রতিযোগী ক্বারি আবু যর গিফারী বলেন, “বাংলাদেশ থেকে নির্বাচিত হয়ে কুয়েতে কেরাত প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে এসেছি। এর আগে জাতীয়ভাবে ২০১৪ সালে আরটিভিতে সেকেন্ড রানার আপ এবং ২০১৬/১৭ তে এটিএন বাংলায় চ্যাম্পিয়ন হয়েছি। আমরা যে তিনজন প্রতিযোগী এসেছি আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন দেশের জন্য সম্মান বয়ে আনতে পারি”।

প্রতিযোগীদের সঙ্গে আসা ক্বারি আব্দুল্লাহ আল মামুন বলেন, “বাংলাদেশ থেকে তিনজন প্রতিনিধি নির্বাচিত হয়ে কুয়েত এসেছে। আমরা আশা করি অন্যান্যবারের ন্যায় এবারও বাংলাদেশ ভালো কিছু করবে ইনশাআল্লাহ”।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর