1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

বিএনপি’র ৩১ দফা নিয়ে সারাদেশে বিভাগীয় কর্মশালা ঘোষণা

প্রথম সিলেট ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ১১৭ বার পঠিত
সংবিধান ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সংস্কারের ৩১ দফা নিয়ে দেশের দশটি সাংগঠনিক বিভাগে কর্মশালা আয়োজন করবে বিএনপি। সাংগঠনিক বিভাগগুলোতে আলাদা আলাদা তারিখে এই কর্মশালা আনুষ্ঠিত হবে।
বুধবার (১৩ নভেম্বর) দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের সভাপতিত্বে কেন্দ্রীয় প্রশিক্ষণ কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিএনপি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৯ নভেম্বর ঢাকায়, ২৩ নভেম্বর চট্টগ্রাম ও রাজশাহী, ২৫ নভেম্বর খুলনা, ৩০ নভেম্বর সিলেট, ২ ডিসেম্বর ময়মনসিংহ, ৭ ডিসেম্বর রংপুর ও বরিশাল, ২১ ডিসেম্বর ফরিদপুর ও কুমিল্লায় কর্মশালার আয়োজন করা হবে।
এই সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রাশিদা বেগম হীরাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর