1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

হিলসিটি একাডেমির অভিভাবকদের মানববন্ধন

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ১৫৮ বার পঠিত

সিলেট নগরীর শিবগঞ্জস্থ হিলসিটি একাডেমির অভিভাবকদের মানববন্ধন বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল ১১টায় হিলসিটি একাডেমির প্রধান ফটকে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

অভিভাবক পরিষদের সভাপতি আখতার হোসেন খোকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফয়ছল আহমেদর পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, ৩৫ বছরের পুরাতন প্রতিষ্ঠান হিলসিটি একাডেমি। এখানে ৪ শতাধিক শিক্ষার্থী অধ্যয়নরত আছে। বাংলা মিডিয়ামের এ প্রতিষ্ঠানটির সুনাম সিলেট শহরের মধ্যে অন্যতম। সম্প্রতি একাডেমির পরিচালক হেনা সিদ্দিকী শিক্ষার্থীদের অভিভাবকদের না জানিয়ে প্রতিষ্ঠানটি বিক্রি করেছেন। নতুন পরিচালক জোরপূর্বক প্রতিষ্ঠানের দায়িত্ব নিয়ে এতো বছরের পুরাতন প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করেছেন। বাংলা মিডিয়ামের পরিবর্তে তিনি ইংলিশ মিডিয়াম ও ইংলিশ ভার্সন, বিকাল বেলা মাদ্রাসা শিক্ষা চালু করার পায়তারা করছেন। যা অভিভাবকরা কোন ভাবে মেনে নিচ্ছেন না। হিলসিটি একাডেমির পরিচালক হেনা সিদ্দিকীর সাথে অভিভাবকরা লিখিতভাবে জানান, হিলসিটি একাডেমির নাম ও শিক্ষা কাঠামো আগের মতো বহাল থাকবে। প্রয়োজনে অভিভাবকেরা ভর্তি ফি, মাসিক বেতনসহ অন্যান্য ফি বাড়িয়ে দিবেন। কিন্তু তিনি এসবের কর্ণপাত না করে নতুন পরিচালকের কাছে হস্তান্তর করেন। আগামি রবিবার থেকে শিক্ষার্থীদের বার্ষিক পরিক্ষা। শিক্ষার্থীদের পড়ালেখার ব্যাঘাত ঘটিয়ে নতুন পরিচালক স্কুলে রংয়ের কাজ চালু করেছেন। এতে অনেক শিক্ষার্থী অসুস্থতায় ভূগছেন।

বক্তারা আরো বলেন, পরিচালক হেনা সিদ্দিকীর সাথে অভিভাবকরা একাধিকবার বসলেও তিনি প্রতিষ্ঠান বিক্রির কথা বার বার অস্বীকার করেন যা চরম মিথ্যাচার। তিনি শিক্ষার্থীদের শিক্ষার কথা চিন্তা না করে তার আর্থিকভাবে লাভবান হওয়ার কথা আগে চিন্তা করলেন। শিক্ষা জীবনের মাঝপথে হুট করে শিক্ষার্থীরা ইংলিশ মিডিয়াম ও মাদ্রাসা শিক্ষার সাথে খাপ খাবে না। আমরা এর তীব্র নিন্দা জানাই। অভিলম্বে তাদের এ থেকে সরে আসতে হবে। হিলসিটি একাডেমি আগের মতো শিক্ষা ব্যবস্থা ও নাম বহাল রাখতে হবে।

সভায় বক্তব্য দেন হিলসিটি একাডেমির অভিভাবক পরিষদের সভাপতি আখতার হোসেন খোকন, সাধারণ সম্পাদক ফয়ছল, হিফজুর রহমান খান, ইফজালুর রহমান, মাহবুবুর রহমান, রাজন পাল প্রমুখ

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর