1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

শাল্লায় যুক্তরাজ্য বিএনপি নেতার মতবিনিময় সভা

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ১৪৬ বার পঠিত

সুনামগঞ্জের শাল্লায় বিএনপি নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় সভা করেন যুক্তরাজ্য বিএনপির নেতৃবৃন্দ।

শুক্রবার (১৫ নভেম্বর) বিকালে শাল্লা বিএনপির কার্যালয়ে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভা শাল্লা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মাহবুব সোবহানী চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল আউয়ালের সঞ্চালনায় বক্তব্য রাখেন, যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা আবু তাহের, যুক্তরাজ্য বিএনপির সহ-সাংগঠনিক ব্যারিষ্টার আব্দুল মজিদ তাহের, সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) এর সাবেক সাংসদ নাছির উদ্দীন চৌধুরীর সহোদর ও দিরাই উপজেলা যুবদলের আহ্বায়ক মঈন উদ্দিন চৌধুরী মাসুক মিয়া, দিরাই উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক ও তাড়ল ইউপি চেয়ারম্যান আলী আহমদ, শাল্লা উপজেলা বিএনপির সহ-সভাপতি ও বাহাড়া ইউপি সাবেক চেয়ারম্যান জাকির হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, বিগত ফ্যাসিবাদী শাসনামলে যে আপনাদের পাশে ছিল তিনিই আপনজন।

আপনাদের উপস্থিতিই প্রমান করে সাবেক এমপি নাছির উদ্দীন চৌধুরীকে কতটুকু ভালবাসেন। উনি একটু অসুস্থ সবার দোয়ায় সুস্থ হয়ে শীগ্রই আপনাদের সাথে দেখা করবেন। আপনারা কোন সাংগঠনিক পরিপন্থী কার্যক্রম করবেন না, জোর জুলুম করবেন না, মনে রাখবেন আমরা কিন্তু সরকার নই। তবে এই সরকারকে সহযোগিতা করব। আমাদের নেতা তারেক রহমান কিছু মামলা থেকে মুক্তি পেয়েছেন, আর যেগুলো মামলা রয়েছে আইনী প্রক্রিয়ায় শেষে অবশ্যই বীরের মতো দেশে আসবেন। তারেক রহমান বলেছেন, আগামী নির্বাচন হবে খুবই কঠিন। আওয়ামীলীগ মাঠে নাই তার মানে এই নয় বিএনপি খুব সহজে সরকার গঠন করবে। সবাই ঐক্যবদ্ধ হয়ে মানুষকে ভালবেসে তাদের সমর্থন নিয়ে রাষ্ট্রনায়ক হিসেবে তারেক রহমানকে ক্ষমতায় আনতে হবে। এসময় তারেক রহমান, নাছির উদ্দীন চৌধুরী ও দলীয় স্লোগানে মুখরিত হয়ে উঠে সভাস্থল।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দিরাই-শাল্লা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর