1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সাফজয়ীদের পুরস্কার দেবে অলিম্পিক এসোসিয়েশন

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ১২২ বার পঠিত

বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের (বিওএ) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান। নতুন সভাপতি আজ (শনিবার) বিওএ ভবনে প্রথম সভা করেছেন। এই সভায় সদ্য সাফ চ্যাম্পিয়ন হওয়া নারী দলকে এক কোটি টাকা পুরস্কার প্রদানের সিদ্ধান্ত হয়েছে।

সভা শেষে বিওএ’র সহ-সভাপতি ও মিডিয়া কমিটির চেয়ারম্যান শেখ বশির আহমেদ মামুন বলেন, ‘সাফ চ্যাম্পিয়ন নারী দলকে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন ও সেনাবাহিনীর পক্ষ থেকে যৌথভাবে সংবর্ধনা প্রদান করা হবে। এক কোটি টাকা দেওয়া হবে নারী দলকে। যার জন্য কক্সবাজারে একটি অনুষ্ঠান আয়োজন হবে। কক্সবাজারে এই আয়োজনের দায়িত্ব নিয়েছেন আমাদের মাননীয় সভাপতি।’

এর আগেও ২০২২ সালে বাংলাদেশ সেনাবাহিনী নারী দলটি সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর আর্থিক পুরস্কার প্রদান করেছিল। সেনাবাহিনীর প্রধান বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করেন। এবার বিওএ এবং সেনাবাহিনী যৌথভাবে নারী চ্যাম্পিয়ন দলকে সংবর্ধনা দেবে।

সাফ চ্যাম্পিয়ন হয়ে সাবিনা খাতুনরা এবার ক্রীড়া মন্ত্রণালয় থেকে এক কোটি টাকা পুরস্কার পেয়েছেন। এরপর সাউথ ইস্ট ব্যাংক থেকে পেয়েছেন আরেকটি সংবর্ধনা। বাফুফে দেড় কোটি ও বিসিবি ২০ লাখ টাকা বোনাস ঘোষণা করেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর