1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

টিকিট ছাড়া ভ্রমণ, ছাত্র পরিচয়দানকারী ৮ যাত্রীকে জরিমানা

প্রথম সিলেট প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ৮০ বার পঠিত

মৌলভীবাজারের কুলাউড়ায় বিনা টিকিটে ভ্রমণ এবং ট্রেনের ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষকের (টিটিই) সাথে অসদাচরণের অভিযোগে ৮ ছাত্র পরিচয়দানকারী যাত্রীকে জরিমানা করা হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) বিকেলে কুলাউড়া রেলওয়ের স্টেশনমাস্টার মো. রোমান আহমদ এ তথ্য নিশ্চিত করেন।

রোমান আহমদ জানান, শনিবার দুপুর ১২টায় সিলেট থেকে ছেড়ে আসা আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে একত্রে বেশ কয়েকজন যাত্রী ওঠেন। ট্রেনটি কুলাউড়ার কাছাকাছি আসার পর ট্রেনের টিটিই শ্রীমঙ্গলের উদ্দেশ্যে একত্রে উঠা ৮ জন যাত্রীর কাছে টিকিট দেখতে চান। এতেই টিটিইর সঙ্গে তাদের বাধে বিপত্তি।

রোমান আহমদ আরও জানান, ট্রেনের টিটিই তাদের কাছে টিকিট দেখতে চাইলে টিকিট নাই দাবি করে তারা ছাত্রসহ বিভিন্ন পরিচয় দেয় যা সন্দেহজনক ছিলো। একপর্যায়ে টিটিইর সঙ্গে অসদাচরণও করে তারা। পরে টিটিই বিষয়টি কুলাউড়া রেলস্টেশনে জানালে ট্রেনটি কুলাউড়ায় আসার পর ওই ৮ জনকে টিকিট ছাড়া ভ্রমণের দায়ে ১ হাজার ৩৬০ টাকা জরিমানা করা হয়। পরে টিটিইর কাছে তারা দুঃখপ্রকাশ করলে জরিমানার পর তাদেরকে ছেড়ে দেওয়া হয়।

কুলাউড়া রেলওয়ে থানার ওসি মো. সেলিমুজ্জামান জানান, কোনো অভিযোগ না থাকায় এবং বিষয়টি সমাধান হয়ে যাওয়ায় ওই ৮ যাত্রীকে জরিমানার পর ছেড়ে দেওয়া হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর