1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

অল্পের জন্য প্রাণে বাঁচলেন অভিনেত্রী কাশ্মিরা

প্রথম সিলেট ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ৯১ বার পঠিত

একেবারে মৃত্যুর মুখ থেকে ফিরলেন বলিউডের অভিনেত্রী কাশ্মিরা শাহ! বিদেশে বেশ ভয়াবহ এক দুর্ঘটনার শিকার হয়েছেন অভিনেত্রী। আর এই সংবাদ ভক্তদের সঙ্গে নিজেই শেয়ার করেছেন তিনি। জানিয়েছেন, একটুর জন্য যে প্রাণে বেঁচে গিয়েছেন তিনি। তবে কবে কখন এই ঘটনা ঘটেছে সে বিষয়ে কিছু জানা যায়নি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে রক্তে ভেজা একটি তোয়ালের ছবি পোস্ট করেছেন কাশ্মিরা। সেখানে দেখা যাচ্ছে সাদা রঙের ভেজা তোয়ালে যার উপরে রয়েছে ছোপ ছোপ রক্ত। ছবিটি পোস্ট করে তিনি লিখেছেন, ‘ভগবানকে অনেক অনেক ধন্যবাদ আমাকে বাঁচিয়ে দেওয়ার জন্য। কি ভয়ংকর দুর্ঘটনা।

আরও অনেক বড় কিছু হতে পারত আমার সঙ্গে।’
সবশেষে তিনি আরও লিখেছেন, ‘জীবনের প্রত্যেকটা মুহূর্ত বাঁচার চেষ্টা করো। জীবন ভীষণ অনিশ্চিত। প্রত্যেকটি দিনের প্রত্যেকটি মুহূর্তে নিজের সম্পূর্ণ জীবন বাঁচার চেষ্টা করো।

এদিকে অভিনেত্রীর এমন পোস্ট দেখে বেশ দুঃশ্চিন্তায় পড়েছেন তার অনুগারীরা। ইনস্টাগ্রাম পোস্টে অনেকেই চিন্তা প্রকাশ করে মন্তব্য করছেন। অবশ্য সবার মন্তব্যের প্রতিউত্তর দিয়ে চিন্তা দুর করেছেন কাশ্মীরা। তবে অল্পের জন্য যে তিনি বেঁচে গেছেন, সে কথাও জানিয়েছেন।

কাশ্মিরাকে বলিউডে বেশিরভাগ পার্শ্ব চরিত্রেই দেখা যায়।

‘ভাস্তব’, ‘মার্ডার’, ‘জঙ্গল’, ‘ওয়াক আপ সিড’, ‘এন্টারটেইনমেন্ট’-এর মতো অসংখ্য চলচ্চিত্রে দেখা গেছে তাকে। ইন্ডাস্ট্রিতে তার আরও একটা পরিচয় রয়েছে। তিনি হলেন অভিনেতা গোবিন্দার ভাগ্নে ক্রুষ্ণা অভিষেকের স্ত্রী। ২০১৩ সালে ক্রুশাকে বিয়ে করেন কাশ্মিরা। তাদের দুই সন্তান। দুজনেই ছেলে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর