1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

পাকিস্তানের সাদা বলের নতুন কোচ জাভেদ

প্রথম সিলেট ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ৬৮ বার পঠিত

গুঞ্জনটাই সত্যিই হলো।পাকিস্তানের সীমিত সংস্করণের প্রধান কোচ হয়েছেন আকিব জাভেদ। চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত সাবেক পেসারকে অন্তর্বর্তীকালিন কোচ নিয়োগ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আজ এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভি।

বিবৃতিতে নাকভি বলেছেন, ‘আকিব শুধু সাদা বলের অন্তর্বর্তীকালীন কোচ। আগামী ১০-১৫ দিনের মধ্যে আমরা প্রধান কোচ খুঁজব। একজন ভালো প্রধান কোচ (লাল বল) খুঁজব।’ অর্থাৎ, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জেসন গিলেস্পি টেস্টে প্রধান কোচ থাকলেও তারপর আর পাকিস্তানের ডাগআউটে দেখা যাচ্ছে না।

আগামী ১৯ ফেব্রুয়ারি চ্যাম্পিয়নস ট্রফি শুরু হবে। আর শেষ হবে ৯ মার্চ। এখন থেকে আইসিসির এই টুর্নামেন্ট পর্যন্ত আকিবের অধীনেই খেলবে পাকিস্তান। পাকিস্তানের সাবেক পেসারের মেয়াদ শুরু হবে আগামী ২৪ নভেম্বর ওয়ানডে সিরিজ দিয়ে, প্রতিপক্ষ জিম্বাবুয়ে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর