1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সড়ক ছাড়লেন শিক্ষার্থীরা, যান চলাচল শুরু

প্রথম সিলেট ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ৮০ বার পঠিত

সড়ক ছেড়েছেন তিতুমীর কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা। এর মধ্য দিয়ে সাড়ে চার ঘণ্টা পর রাজধানীর মহাখালী এলাকায় যান চলাচল শুরু হলো।

তিতুমীর কলেজের শিক্ষার্থীরা তাদের কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করার দাবি নিয়ে সড়ক অবরোধ করেন। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এতে তীব্র যানজট সৃষ্টি হয়। পাশাপাশি তারা রেললাইনও অবরোধ করেন।

সোমবার (১৮ নভেম্বর) বিকেল ৪টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা সড়ক থেকে সরে যান। এর পর থেকে সড়ক ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন বাংলানিউজকে বলেন, তিতুমীর কলেজের শিক্ষার্থীরা বিকেল ৪টার দিকে সড়ক থেকে সরে গেছেন। এখন সড়কে যান চলাচল স্বাভাবিক।

সোমবার বেলা সাড়ে ১১টা থেকে মহাখালীতে রেললাইন, সড়ক ও মহাখালী ফ্লাইওভার অবরোধ করে রাখেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর